শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতিতে বাধা দেয়াতে ডাকাতের গুলিতে পুলিশসহ আহত-৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতিতে বাধা দেয়াতে ডাকাতের গুলিতে পুলিশসহ আহত-৩
সোমবার ● ১৪ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতিতে বাধা দেয়াতে ডাকাতের গুলিতে পুলিশসহ আহত-৩

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মহানগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স নূর সন্সের প্রধান কার্যালয়ে ডাকাতির সময় টহল পুলিশ বাধা দেয়ায় ডাকাতের গুলিতে কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক শাখাওয়াত (৪০) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে মমেক হাসপাতালের ৯ নং ওয়ার্ডে নিয়ে ভর্তি করায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

রবিববার (১৩ জানুয়ারী ) ভোররাত সাড়ে ৩ টার দিকে নগরীর ত্রিশাল বাসস্টান্ড এলাকায় নুর এন্ড সন্স নামে একটি ব্যাবসা প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টাকালে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ উপস্থিত হলে ডাকাতদের পালিয়ে যাওয়ার সময় ছোড়া গুলিতে পুলিশ সদস্যসহ ৩ জন আহত হলে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এছাড়া ডাকাতদের বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র্র মাঝি ও পুলিশ সুপার শাহ মো. আবিদ হাসান ঘটনাস্থল পরিদর্শন এবং আহত ওই পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে দেখতে যান। ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তারা।

পুলিশ সূত্রে জানাযায়, গতকাল রবিববার ভোররাত সাড়ে ৩ টার দিকে মহানগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স নূর সন্সের প্রধান কার্যালয়ের পেছন দিক থেকে ১৫/২০ জনের ডাকাতদলের সদস্যরা ছাদ টপকে ভেতরে প্রবেশ করে প্রথমে সিসি ক্যামোরার লাইন কেটে ক্যামেরা অকার্যকর করে দেয়। পরে সিকিউরিটি গার্ড বাবুল হোসেন ও বেলালকে মারধর করে রশি দিয়ে বেঁধে আটকে রাখে। কার্যালয়ের বেশ কয়েকটি তালা কেটে ভেতরে প্রবেশ করার চেষ্টা চালায়। এসময় আটকে রাখা সিকিউরিটি গার্ডদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় সামনে থাকা টহল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ডাকাতের গুলিতে ৩ নম্বর পুলিশ ফাঁড়ির টিএএসআই সাখাওয়াত হোসেন ডান হাতে গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে মমেক হাসপাতালের ৯ নং ওয়ার্ডে নিয়ে ভর্তি করা হয়। একইসাথে আহত হন আরো ২ জন। পরে আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সিকিউরিটি গার্ড বাবুল জানান, রাতে দু’জন দায়িত্ব পালন করছিলাম। কোনও কিছু বুঝে ওঠার আগেই আমাদের দু’জনকে বেঁধে ফেলে এবং মারধর করে ডাকাত দলের সদস্যরা। একে একে বেশ কয়েকটি তালা কেটে কার্যালয়ের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে তারা। আমাদের চিৎকারে আশপাশের ও রাস্তার মানুষ ছুটে আসলে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়ে পালিয়ে যায়। ১৫/২০জনের একটি দল ডাকাতি করতে এসেছিল বলেও আরো জানায় বাবুল।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুরুল আলম জানান, রবিবার ভোর রাতের দিকে এই ঘটনাটি ঘটেছে। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ডাকাতদের বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে আরও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ