শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-৩ আসনে আ’লীগ প্রার্থী ইউনুস আলী নির্বাচিত
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-৩ আসনে আ’লীগ প্রার্থী ইউনুস আলী নির্বাচিত
সোমবার ● ২৮ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা-৩ আসনে আ’লীগ প্রার্থী ইউনুস আলী নির্বাচিত

---গাইবান্ধা প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ স্থগিত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসন নির্বাচনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী সংসদ সদস্য ডাঃ ইউনুস আলী সরকার ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট পেয়ে তার নিকটতম জাতীয় পার্টির প্রার্থী (এ) দিলারা খন্দকারকে পরাজিত করে নতুন করে আবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী দিলারা খন্দকার ভোট পেয়েছেন ২৪ হাজার ৩৮৫টি। বেসরকারি তথ্যে জানা গেছে, মোট ভোট কাস্ট হয়েছে ১ লাখ ৬১ হাজার ৩০৪। এরমধ্যে বৈধ ভোট ১ লাখ ৫৮ হাজার ৭৭০ এবং বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৫৩৪। ভোট কাস্ট হয়েছে শতকরা ৩৯.১৭ ভাগ।
স্থগিত এ আসনের নির্বাচনে গতকাল রবিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতির হার বাড়তে থাকে। দুপুরের পর বিভিন্ন ভোট কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি অনেকটাই বেড়ে যায়। পুরুষ ভোটারের সংখ্যা তুলনামুলক ছিল কম। সামগ্রিক ভোট গ্রহণের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন শৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী জাতীয় পার্টি (জাফর) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী গত ২০ ডিসেম্বর মারা যান। ফলে নির্বাচন কমিশন এ আসনের নির্বাচন স্থগিত করেন। পরে পুন: তফসিল অনুযায়ি ২৭ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)