বুধবার ● ৩০ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » কৃষি » কৃষকের পান বরজ পুড়ে ছাই
কৃষকের পান বরজ পুড়ে ছাই
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামে ৬ কৃষকের ৫ বিঘা পান বরজ পুড়ে গেছে। আজ বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক সালাম জানান, দুপুরে প্রথমে তার পানবরজে আগুনের সুত্রপাত হয়। একে একে কে একে পার্শবর্তী কৃষক বাবুল বিশ্বাস, কুদ্দুস বিশ্বাস, হবিবর রহমান, আমিরুল ইসলাম ও শমসের বিশ্বাসের পান বরজে আগুন লেগে পুড়ে যায়। এতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তবিবুর রহমান জানান, খবর পেয়ে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বিড়ির আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে।





হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
কৃষকের যত চ্যালেঞ্জ
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি