শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » উন্নত-সম্মৃদ্ধ বাংলাদেশ নির্মাণে নবীন প্রকৌশলীদের দক্ষতার পরিচয় দিতে হবে : চুয়েট ভিসি
প্রথম পাতা » চট্টগ্রাম » উন্নত-সম্মৃদ্ধ বাংলাদেশ নির্মাণে নবীন প্রকৌশলীদের দক্ষতার পরিচয় দিতে হবে : চুয়েট ভিসি
মঙ্গলবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উন্নত-সম্মৃদ্ধ বাংলাদেশ নির্মাণে নবীন প্রকৌশলীদের দক্ষতার পরিচয় দিতে হবে : চুয়েট ভিসি

---রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল আলম বলেছেন, টেকসই ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে দেশের উন্নয়ন বাজেটের সিংহভাগই ব্যয় করা হয় প্রকৌশলীদের মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান তরুণ প্রজন্ম নিয়ে স্বপ্ন দেখছেন। তাই প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে তোমরা আজ যারা চুয়েটে ভর্তি হয়েছো তাদের সুযোগটা কাজে লাগাতে হবে। পড়াশোনার প্রতি মনযোগী হয়ে একাডেমিক ক্যালেন্ডারের নির্ধারিত শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হবে। ২০৪১ সালের মধ্যেই উন্নত-সম্মৃদ্ধ বাংলাদেশ নির্মাণে আমাদের নবীন প্রকৌশলীদের দক্ষতার পরিচয় দিতে হবে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত ও সম্মৃদ্ধ দেশের পথে হাঁটছে। সেই লক্ষ্যে চট্টগ্রামকে কেন্দ্র করে বর্তমানে দেশের অনেক বড় বড় উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। চট্টগ্রামের মিরসরাই ও আনোয়ারা অর্থনৈতিক জোন, কর্ণফুলি টানেল, মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্র বন্দর, এশিয়ান হাইওয়ে ও বিভিন্ন ফ্লাইওভার নির্মাণসহ বিশাল উন্নয়নযজ্ঞ চলছে। যেখানে প্রকৌশলী সমাজের একটা প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। আর দক্ষিণ-পূর্বাঞ্চলের একমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয় হচ্ছে চুয়েট। সে হিসেবে চুয়েটের প্রকৌশলীরা নিঃসন্দেহে এখানে অগ্রগামী ভূমিকা রাখতে সক্ষম হবে।
তিনি  আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বর সংলগ্ন মাঠে ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৗেধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিষয়ে স্থাপত্য পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কৌশিক দেব ও শহীদ তারেক হুদা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ।
ওরিয়েন্টেশন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। এর আগর বিশ্ববিদ্যালয়ের চলমান অগ্রগতি ও পরিচিতিমূলক একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) জনাব মোহাম্মদ ফজলুর রহমান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)