শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » কৃষি » পুঠিয়ায় শিলা বৃষ্টিতে ফসলেন ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রথম পাতা » কৃষি » পুঠিয়ায় শিলা বৃষ্টিতে ফসলেন ব্যাপক ক্ষয়ক্ষতি
রবিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুঠিয়ায় শিলা বৃষ্টিতে ফসলেন ব্যাপক ক্ষয়ক্ষতি

---রাজশাহী প্রতিনিধি :: পুঠিয়ায় ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকায় বহু ফসল ক্ষতি গ্রস্থ হয়েছে শিলা বৃষ্টিতে। আজ রবিবার ভোর রাত ৫ টার দিকে ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টির ফলে পুঠিয়া উপজেলার জিউপাড়া ব্লকের ধোপাপাড়া, এলাকায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়। ফসলের ক্ষতির পাশাপাশি শিলা বৃষ্টিতে গোটা গ্রাম যেন বরফের চাদরে ঢেকে রয়েছে। জেলার পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থানে ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যপক ক্ষতির সম্ভবনা দেখা দেয়। এদিন শিলা বৃষ্টিতে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভাংড়া ব্লকের আগলা, ভাংড়া, ধাদাশ ও জিউপাড়া ব্লকের ধোপাপাড়া, সৈয়তপুর, চকপালাশি গ্রামের বিভিন্ন স্থানে প্রচুর শিলা পরে কার্যত বরফে ঢেকে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার ভোর ৫ টার দিকে হালকা ঝড়ো হাওয়ার সাথে শিলা বৃষ্টি হয় ওই এলাকায়। আর তাতেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই শিলাবৃষ্টির জেরে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হওয়ার খবর মিলেছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধোপাপাড়া ও ভাংড়া এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। তার মধ্যে পেয়াঁজ, রসুন, বেগুন, আমের মুকুল, শশা সহ আরও অনেক কৃষি ফসলের ক্ষতি হয়। উপজেলার ধোপাপাড়া, চক পালাশি, নকুলবাড়িয়া, সৈয়তপুর, ভাংড়া, আগলা, পালোপাড়া এলাকাতেই ফসলের ব্যপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষয় ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পুঠিয়া কৃষি অফিস।

ধোপাপাড়া ও আগলা এলাকার বাসিন্দা বলেন, মিলন ও সেলিম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন রবিবার ভোর রাতের হালকা ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টিতে মাঠের কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পেয়াঁজ ও রসুন গাছের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।





আর্কাইভ