শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » পর্যটন » সিলেটের পর্যটন স্পটগুলোতে লাখো পর্যটকের ভীড়
প্রথম পাতা » পর্যটন » সিলেটের পর্যটন স্পটগুলোতে লাখো পর্যটকের ভীড়
শুক্রবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটের পর্যটন স্পটগুলোতে লাখো পর্যটকের ভীড়

---সিলেট প্রতিনিধি ::  অমর ২১ শে ফেব্রয়ারি  ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে পাওয়া তিনদিনের ছুটিকে কাজে লাগিয়ে সিলেটে বেড়াতে এসেছেন লাখো মানুষ। এত পর্যটক এক সাথে এভাবে সিলেটে অতীতে কখনো দেখা যায়নি। এতে করে অবাক হচ্ছেন হোটেল মালিক বা সংশ্লিষ্ট কর্মকর্তারাও।

তিনদিনের ছুটিকে কাজে লাগিয়ে শীতের শেষ সময় ও বসন্তে দিনের গরম-রাতের হিমশীতলতার ছোঁয়া নিতে সিলেটের ভীড় জমিয়েছেন ভ্রমন পিপাসু সৌন্দর্য্য প্রেমিক পর্যটকরা। ফলে পর্যটকে সরগরম হয়েছে সিলেট নগরীর পর্যটন স্পটগুলো। দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকের পাশাপাশি ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন স্থানীয়রাও।

ফলে কোথাও জায়গা নেই! না বন্দরবাজার-জিন্দাবাজারের মধ্যমানের হোটেলগুলোতে, না দরগাগেইট এলাকার। সবগুলোতে ঝুলানো ‘সিট খালি নেই’। মৌসুমের শেষ প্রান্তের টানা এ ছুটিতে সিলেটে তিল ধারণের ঠাঁই নেই অবস্থা বিরাজ করছে।

বৃহস্পতিবারের সিলেট নগরীর চিত্রটা ছিল এমনই। একেতো মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি, তার সাথে শুক্র ও শনিবারের নিয়মিত সরকারি ছুটি মিলিয়ে যারা ৩ দিনের সিলেট সফরে এসেছিলেন বসন্তটাকে আরও রাঙিয়ে নিতে, তাদের আগমনের অভিজ্ঞতাটা মোটেও সুখকর নয়, তা বলাই বাহুল্য। প্রকৃতির অপরূপ লীলাভূমি সিলেটের আকর্ষণ আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন ওলিকুল শিরোমনি হযরত শাহ জালাল (র.) ও তাঁর সুযোগ্য ভাগ্নে হযরত শাহপরাণ (র.)। তাঁদের সাথে আছেন এ অঞ্চলের আদি মুসলিম হযরত গাজী বুরহান উদ্দিন (র.)।
জাফলং-রাতারগুল-লালাখাল-পাংথুমাই-লোভাছড়া-শাপলা বিল-ভোলাগঞ্জসহ সিলেটের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো যেমন সারাদেশের পর্যটকদের সিলেটমুখী করছে, তেমনি আধ্যাত্মিকতাবাদে বিশ্বাসী ধর্মপ্রাণ মানুষের কাছেও এই মহানগরী অতিগুরুত্বপূর্ণ।

আর শুক্রবার সামনে রেখে বৃহস্পতিবার শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গনে যেসব ধর্মীয় অনুষ্ঠানাদি হয় তাও মুসল্লীদের কাছে বিশেষ গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। তাই এই দিনটিতে এমনিতেই সিলেটে পর্যটকরা আসেন অন্যান্য দিন থেকে বেশি। গতকাল ২১ ফেব্রুয়ারিকে (বৃহস্পতিবার) তা আরো বাড়িতে দিয়েছে পর্যটকদের আগমনের স্রোত।

৩ দিনের ছুটি উপভোগে সিলেটমুখী মানুষের ঢল নেমেছিল। বুধবার সন্ধ্যার পর থেকেই মাজার এলাকা ও রাত ৯টার পর থেকে সিলেট মহানগরীর প্রায় সব আবাসিক হোটেলের রিসিপশনে ‘সিট খালি নেই’ ঝুলতে থাকে। অনেকেই সিট জোগাড়ে ব্যর্থ হয়ে চেনা-জানাদের ফোনে সমস্যাটি অবগত করতে থাকেন। এতে সমাধানও জোটেছে কারও কারও ভাগ্যে। কারও বাসায় আড্ডা দিয়ে রাত কাটিয়েছেন। কেউবা ভ্রমনক্লান্তি দুর করতে মেঝে বা বারান্দায় অন্তত ঘুমাতে পেরেছেন। তবে সিলেট নগরীতে যাদের চেনা-জানা কেউ নেই, তারা সমস্যায় পড়েছেন বেশি। গোটা পরিবার নিয়ে তাদের হোটেল বা কোন ভবনের সিঁড়িতে আশ্রয় নিতে হয়েছে।

তেমনি একটি পরিবারের সাথে কথা হয় দক্ষিন সুরমার ফেমাস হোটেলের কথা হয় নেত্রকোনা পরিবার নিয়ে বেড়াতে আসা আলকাছ মিয়ার সাথে। তিনি এসেছিলেন মাজার জিয়ারত ও জাফলং ঘুরে দেখতে। মধ্যরাতে প্রাইভেট গাড়ী সিলেট পৌঁছে সিলেট নগরী তন্ন তন্ন করে অবশেষে উঠেছেন ফেমাস হোটেলে।

অন্য আরেক পর্যটক বলেন, ভাই ভোর রাতে সিলেটে পৌছে গোটা সিলেট নগরী ঘুরেও একটু বিশ্রামের জন্য কোন হোটেল পাইনি। এমনটি হবে জানলে আসতাম না। তবে চেষ্টা চলছে। দেখি কোথাও সিট পাওয়া যায় কি-না। কথা হয় বেশ কয়েকজন হোটেল মালিক বা ব্যবস্থাপকের সাথে। তারাও অবাক! ভীড় হবেই তেমন একটা অনুমান তারা আগে থেকেই করেছিলেন, তবে তা এমন পর্যায়ের হতে পারে তা কিন্তু কেউ কল্পনাই করেন নি। হযরত শাহজালাল (র: ) মাজার দরগাহ রোড আলমাস হোটেল, হোটেল আল-আরব, হোটেল উর্মি, হোটেল অনুপম, আল জালাল, আকসা, ময়রুন নেছা, আল আমিন, হোটেল জিয়া, হোটেল কোরেইশী, তালতলা এলাকার হোটেল ইস্ট ইন, হোটেল ব্রিটেনিয়া, হোটেল সুফিয়া, হোটেল গুলসানসহ বেশ কয়েকটি হোটেলে গিয়ে দেখা যায় হোটেলের সামনে সিট খালি নেই নোটিশ সাঁটানো। নগরীর প্রতিটি হোটেল বোর্ডারে পরিপূর্ণ থাকায় বুধবার রাতে নগরীর কোনো হোটেলেই সিট পাননি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা।





পর্যটন এর আরও খবর

বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
পর্যটক নিহতের ঘটনার জামিন পেলো বর্ষা ইসলাম পর্যটক নিহতের ঘটনার জামিন পেলো বর্ষা ইসলাম
মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
পার্বতীপুর বিনোদন স্পর্টগুলো তাপদাহে ভ্রমন পিপাষূ সমাগম কম পার্বতীপুর বিনোদন স্পর্টগুলো তাপদাহে ভ্রমন পিপাষূ সমাগম কম
আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১ আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১
সাজেক এ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি : ৫ সদস্য তদন্ত কমিটি গঠন, পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক এ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি : ৫ সদস্য তদন্ত কমিটি গঠন, পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত
সাজেক এ ৯৫টির বেশী রেস্তোরাঁ আগুনে পুড়ে গেছে : পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত সাজেক এ ৯৫টির বেশী রেস্তোরাঁ আগুনে পুড়ে গেছে : পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত
পর্যটন শহর রাঙামাটিকে আধুনিকায়ন করতে নতুন প্রকল্প : হাবীব আজম পর্যটন শহর রাঙামাটিকে আধুনিকায়ন করতে নতুন প্রকল্প : হাবীব আজম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)