শিরোনাম:
●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
রাঙামাটি, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » কৃষি » চলনবিলের কৃষকরা ঝুঁকছে নতুন জাতের ধান চাষে
প্রথম পাতা » কৃষি » চলনবিলের কৃষকরা ঝুঁকছে নতুন জাতের ধান চাষে
বুধবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলনবিলের কৃষকরা ঝুঁকছে নতুন জাতের ধান চাষে

---

চাটমোহর  প্রতিনিধি :: শস্য ভান্ডার খ্যাত ঐতিহ্যবাহী চলনবিলের কৃষকরা অধিক ফলনের আশায় ইরি-বোরো ধানের প্রচলিত জাত ছেড়ে উন্নত নতুন জাতের ধান চাষের দিকে ঝুঁকেছে। গত বছর স্বল্প পরিসরে নতুন জাতের ধান ব্রি-৬৩, ৮১, ৮৯ ও ৭৪ চাষ শুরু হয়। আশানুরুপ বেশি ফলন পাওয়ায় এ বছরেও উৎসাহিত হয়ে চাষাবাদ শুরু করেছে কৃষকরা।

চলনবিলের চাষীরা দীর্ঘকাল ধরে প্রচলিত ইরি-বোরো ধানের আবাদ করে আসছেন। চলনবিলের অপেক্ষাকৃত উঁচু জমিতেও ধান চাষ হচ্ছে। এ বছর মৌসুমের শুরু থেকেই বেশিরভাগ কৃষক নতুন জাতের উদ্ভাবিত ধানের বীজ সংগ্রহ করেছেন। বিশেষ করে জিরা শাইলের বিপরিতে ব্রি ধান-৮১ জাত। ব্রি-২৮ ও ২৯ এর বিপরিতে ৫৮, ৮১ ও ৮৪ জাত এবং স্বর্নার বিপরিতে ব্রিধান-৮২ চাষ করছেন। তবে ইরি-বোরো ধানের চেয়ে নতুন জাতের ধান বিঘা প্রতি ২/৩ মন বেশি উৎপাদন হয় এবং এক সপ্তাহ আগেই কাটা যায়। চাল চিকন হওয়ায় বাজারে নতুন জাতের ধানের চাহিদা ও দাম বেশি পরিলক্ষিত হচ্ছে। এই ধানে পোকা মাকড়ের আক্রমন কম থাকায় বালাই নাশক অপেক্ষাকৃত কম ব্যবহার করতে হয়। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ সহনশীল। ফলে পাবনার চাটমোহর উপজেলাসহ চলনবিলের কৃষকদের মাঝে আশা জাগিয়েছে নতুন জাতের ধান।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর ইরি-বোরো মৌসুমে উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে গুরুদাসপুরে ৪ হাজার ৮২ হেক্টর, নাটোর সদরে ২ হাজার ৭০৮ হেক্টর, নলডাঙ্গায় ৭ হাজার ৮৬০ হেক্টর, সিংড়ায় ৩৪ হাজার ৫৬৩ হেক্টর, বড়াইগ্রামে ৪ হাজার ৯৯৫ হেক্টর, লালপুরে ১ হাজার ১০১ হেক্টর এবং বাগাতিপাড়ায় ৬৮৪ হেক্টর।

ইতিমধ্যেই বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন চলনবিলের কৃষকরা।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, গত বছর উপজেলার ৩০ জন কৃষক নতুন জাতের ধান চাষ করেছিলেন। এতে তাঁরা বেশ লাভবান হয়েছিলেন। নতুন জাতের ধান চাষীদের মধ্যে সাইকোলা মন্ডপাড়া গ্রামের ভিম মন্ড, সেনগ্রামের জহুরুল ইসলাম বলেন, পৈত্রিক সূত্রে তারা প্রচলিত ইরি-বোরো ধানের আবাদ করে অভ্যস্ত।

উপজেলা কৃষি বিভাগের পরামর্শে পরীক্ষামূলকভাবে ২-৩ বিঘা করে নতুন জাতের ধানের আবাদ করে লাভবান হয়েছিলেন। এ বছর বেশি জমিতে নতুন জাতের ধানের চারা রোপন করেছেন। একই রকম তথ্য জানান চলনবিলের কৃষক নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মোহাম্মদ আলীসহ অনেকে।

উপজেলা কৃষি সম্প্রসারন উপ-পরিচালক কৃষিবিদ মো. হাসান রশীদ হুসাইনী বলেন, ইতিমধ্যেই নতুন জাতের অধিক ফলনশীল ও রোগ বালাই সহনশীল ধানের চাষ জেলা তথা চলনবিল জুড়ে আলোড়ন ফেলেছে। এ বছর বেশি আবাদ হলে এই জাতের বীজ উৎপাদনও বাড়বে। এতে কৃষক ভালো এবং গুনগত মানের বীজ সহায়তা পাবে। আগামীতে বীজের জন্য অপেক্ষা বা ধর্না দিতে হবেনা। ১৫ ডিসেম্বর থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত রোপনের কার্যক্রম চলবে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারে বোরো ফসলের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষি অধিদপ্তর। সেই লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ ও উৎসাহ দেয়া হচ্ছে।





আর্কাইভ