বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » মরিয়ম নগর স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণী
মরিয়ম নগর স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণী
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. রফিকুল আলম বলেছেন, “ প্রধানমন্ত্রি শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশকে আরো এগিয়ে নিতে শিক্ষা ছাড়া উপায় নেই। নিজেকে যুগোপযোগী করতে মান সম্মত শিক্ষা গ্রহন করে নিজের ভাগ্যের পরিবর্তন করতে হবে। নিজের যোগ্যতা প্রমান করতে লেখাপড়া করতে হবে। শিক্ষার্থীদের কাঙ্খিত লক্ষে পৌঁছাতে লেখাপড়ার বিকল্প নাই। যে দেশে বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দেয়া হচ্ছে সে দেশ প্রযুক্তিতে এগিয়ে। তাই বিজ্ঞান শিক্ষাকে অধিক গুরুত্ব দিতে হবে। আজ বৃহষ্পতিবার (৭ মার্চ) দুুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়ম নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা ও মরিয়ম নগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মজিবুল হক হিরু।
বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল মান্নান চৌধুরী, শওকত হোসেন সেতু, হাফেজ আহমদ. মো. সোলায়মান, প্রধান শিক্ষক আশিষ কান্তি চৌধুরী, শিক্ষক মুক্তি সাধন বড়ুয়া ও সুরভী বড়ুয়া প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।





মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০