শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » বাগেরহাটে গলা কেটে গৃহবধূ হত্যার ঘটনায় গ্রেফতার-৩ : লুণ্ঠিত মালামাল উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » বাগেরহাটে গলা কেটে গৃহবধূ হত্যার ঘটনায় গ্রেফতার-৩ : লুণ্ঠিত মালামাল উদ্ধার
বুধবার ● ২৭ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে গলা কেটে গৃহবধূ হত্যার ঘটনায় গ্রেফতার-৩ : লুণ্ঠিত মালামাল উদ্ধার

---বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে চুরি করতে এসে ঘরে ঢুকে গৃহবধূ গলা কেটে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত বটি, চাকু এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ২৭ মার্চ ভোর রাতে শহরের পূর্বসরুই এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন :  শহরের দক্ষিন সরুই এলাকার ভাড়াটিয়া মো. ইউনুছ তালুকদারের ছেলে মো. মিরাজুল ইসলাম পাপন (১৯), একই এলাকার মো. বাবুল শেখের ছেলে মো. রিয়াজ শেখ (২২) ও তার ভাই মো. রিয়াদ শেখ (২০)। এদের সবার স্থায়ী বাড়ি মোরেলগঞ্জ উপজেলার ছোলমবাড়িয়া গ্রামে।
গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ হত্যায় ব্যবহৃত একটি বটি, ধারালো চাকু এবং লুন্ঠন করা ২টি স্বর্নের রুলি, ১টি স্বর্নের চেন ও এক জোড়া কানের দুল উদ্ধার করেছে। বুধবার দুপুরে জেলা পুলিশের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এসব তথ্য জানান।
পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, জেলা গোয়েন্দা পুলিশসহ কয়েকটি টিম অভিযান চালিয়ে রাতে তিন হত্যাকারীকে গ্রেপতার করে। তাদের বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত একটি বটি, ধারালো চাকু এবং লুন্ঠন করা ২টি স্বর্নের রুলি, ১টি স্বর্নের চেন ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ২১ মার্চ রাতে নারকেল কেনার কথা বলে বাগেরহাট শহরের পূর্ব সরুই এলাকায় অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. আব্দুর রহিমের বাসায় ঢোকে হত্যাকারীরা। হত্যাকারীদের নারকেল দেওয়ার সময় হোসনেয়ারা বেগমকে আঘাতকরে এবং স্প্রে দিয়ে অজ্ঞান করে ফেলে। পরে হোসনেয়ারা বেগমকে তার শোবার রুমে নিয়ে বটি ও ছুরি দিয়ে হত্যা করে তারা।





আর্কাইভ