শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » রাজশাহী » সোনাদীঘি মার্কেটের ব্যবসায়ীদের বৈধভাবে স্থায়ী জায়গা দেয়া হবে
প্রথম পাতা » রাজশাহী » সোনাদীঘি মার্কেটের ব্যবসায়ীদের বৈধভাবে স্থায়ী জায়গা দেয়া হবে
বুধবার ● ৩ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সোনাদীঘি মার্কেটের ব্যবসায়ীদের বৈধভাবে স্থায়ী জায়গা দেয়া হবে

---রাজশাহী প্রতিনিধি :: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আইন অনুয়াযী সোনাদীঘি মার্কেটের ব্যবসায়ীদের সিটি সেন্টারে পুর্নবাসন করা হবে। আমরা সোনাদীঘি মার্কেটের ব্যবসায়ীদের বৈধভাবে স্থায়ী জায়গা করে দিতে চাই। যাতে ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারে। কখনো কেউ যাতে তাদের তুলে দিতে না পারে।

মঙ্গলবার রাত আটটায় নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে সোনাদীঘি মার্কেট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, আমরা ব্যবসায়ীদের কোনো ক্ষতি করতে চাই না। সবাই মিলে রাজশাহীর উন্নয়ন করতে চাই।

তিনি আরো বলেন, সিটি সেন্টারের নির্মাণ কাজ শেষ হলে সব মিলে চমৎকার স্থাপনা হবে। মধ্যশহরের ঘিঞ্জি অবস্থা দূর হবে।

প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পালসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

পুঠিয়ায় জিউপাড়া ইউপির মেম্বারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রাজশাহী ::  রাজশাহীর পুঠিয়ায় জিউপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মোঃ জামাল উদ্দিন বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে তার পরিবারের লোকজনের নামে ২২ টি সরকারী সুবিধা ভোগ করার অভিযোগ উঠেছে। তিনি নিজে মেম্বার হওয়ার সুবাদে চেয়ারম্যান ও সচিব এবং কিছু কর্মকর্তা সহযোগীতায় অনিয়মের মাধ্যমে নিজের পরিবার ও আত্মীয় স্বজনদের নামে ভিজিডি, ভিজিএফ, কর্মসূচি, প্রতিবন্ধি, বয়স্কভাতা, বিধাবাভাতা ও ফেয়ার প্রাইজসহ বিভিন্ন রকম প্রায় ২২ টি সুবিধা ভোগ করছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রশাসনের নিকট তদন্ত পূর্বক মেম্বারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী করেন এলাকাবাসী।

উপজেলা পরিষদ থেকে প্রাপ্ত বিভিন্ন প্রকল্পের তালিকা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ৬ নং জিউপাড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোঃ জামাল উদ্দিন তার ছেলে ইউসুফ কর্মসূচির তালিকা নং ৪৭।

মেম্বারের দুলাভাই শফির উদ্দিন কর্মসূচি তালিকা নং ২১ এবং ফেয়ার প্রাইজ তালিকা নং ৫৬৩। মেম্বারের বোন রেনু, স্বামী শফির উদ্দিন ভিজিডি তালিকা নং ১২৯ এবং ভিজিএফ তালিকা নং ৭৬৮। ভাগ্নে সোহেল, পিতা শফির উদ্দিন কর্মসূচির তালিকা নং ২২, ফেয়ার প্রাইজ তালিকা নং ৫৩৭ এবং ভিজিএফ তালিকা নং ৭৬৯। ভাগ্নি সেলিনা, পিতা শফির ভিজিডি তালিকা নং ১৩৩, ভিজিএফ তালিকা নং ৭৯২, ফেয়ার তালিকা নং ৫৫৭।

অপর এক চাচা সমশের ভিজিএফ তালিকা নং ৭২৪ এবং ফেয়ার তালিকা নং ৫০৬। চাচী বাছেনা শমশেরের ১ম স্ত্রী ফেয়ার তালিকা নং ৫০৫। চাচী ইয়াতন শমশেরের ১ম স্ত্রী ভিজিডি তালিকা নং ১৩৮।

মেম্বারের ফুপাতো ভাই আশরাফুল, পিতা মৃত আবুল কাশেম কর্মসূচির তালিকা নং ৪৩, ফেয়ার প্রাইজ তালিকা নং ৪৫, তার স্ত্রী সাথী ভিজিডি তালিকা নং ১০৩। মেম্বারের আরেক চাচা আঃ ছালাম ফেয়ার তালিকা নং ৪৯০।

মেম্বারের আরেক দুলাভাই তমির উদ্দিন, পিতা মৃত আঃ মন্ডল, ফেয়ার তালিকা নং ৫১২। ভাগ্নে-মিনারুল, পিতা তমির উদ্দিন কর্মসূচীর তালিকা নং ৪৫।

ফুবু রুপজান, স্বামী মৃত আবুল কাশেম, বয়স্কভাতা তালিকা নং ২০৫ নামে সরকারী বিভিন্ন সুবিধা ভোগ করে আসছে।

এলাকাবাসীর দাবী মেম্বার হওয়ায় তিনি তার আত্নীয় সজনদের নামে বে-নামে একাধিক প্রায় ২২ টি সুবিধা ভোগ করছে। তাহলে এলাকায় কি তারাই শুধু গরীব আর কেউ নেই? তাই তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান প্রশাসনকে।

সদস্য (মেম্বার) মোঃ জামাল উদ্দিন জানান, মেম্বার হয়েছি বলে কি নিজের আত্নীয় সজনকে দেখবো না। আর আমার বিয়ে হয়েছে অন্য ওয়ার্ডে কিন্তু তার জাতীয় পরিচয়পত্র আমার ওয়ার্ডে তার নাম তালিকায় দেওয়া হয়েছে। তাই তাকে তালিকায় রাখা হয়েছে।

ইউপি চেয়ারম্যান রুহুল আমিন সরকার জানান, আমি নির্বাচনে জয়লাভের পর বিভিন্ন মামলায় বাইরে ছিলাম তাই বিষয়গুলি আমার জানা নাই। আর মেম্বরা যাকে মনোনীত করে তার নামই তালিকায় দেওয়া হয়। আর কারো নাম একাধিক বার আছে কি না আমার জানা নাই। তবে কেউ একাধিক থাকলে তার বিরুদ্ধে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবো।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান জানান, সরকারী নিয়ম অনুযায়ে এক পরিবারের মাত্র একজন ব্যক্তি একটি মাত্র সুবিধার আওতায় থাকবে। কেউ একাধিক সুবিধা পাওয়ার নিয়ম নাই। আর জিউপাড়া ইউনিয়নের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা আছে। তাদের রির্পোট হতে পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।





রাজশাহী এর আরও খবর

রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ
রাবিতে দুই দিনব্যাপী ‘বই ও প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শনী’র সমাপনী রাবিতে দুই দিনব্যাপী ‘বই ও প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শনী’র সমাপনী
বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নিবার্চনে নির্বাচিতদের শুভেচ্ছা বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নিবার্চনে নির্বাচিতদের শুভেচ্ছা
গাবতলীতে মৎস্য সপ্তাহ পালন গাবতলীতে মৎস্য সপ্তাহ পালন
মূল্যবোধের অবক্ষয়ের কারণ ফেসবুক মূল্যবোধের অবক্ষয়ের কারণ ফেসবুক
গুরু শিষ্যের প্রেমময় জীবন গুরু শিষ্যের প্রেমময় জীবন
অতিরিক্ত ভালোবাসা ঠিক নয় অতিরিক্ত ভালোবাসা ঠিক নয়
অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ ভাইস চেয়ারম্যানে বিরুদ্ধে অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ ভাইস চেয়ারম্যানে বিরুদ্ধে
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)