শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » আসামীদের গ্রেফতারের দাবীতে গাইবান্ধায় আদিবাসীদের বিক্ষোভ
প্রথম পাতা » গাইবান্ধা » আসামীদের গ্রেফতারের দাবীতে গাইবান্ধায় আদিবাসীদের বিক্ষোভ
বুধবার ● ৩ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আসামীদের গ্রেফতারের দাবীতে গাইবান্ধায় আদিবাসীদের বিক্ষোভ

---গাইবান্ধা প্রতিনিধি :: সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুর মামলার আসামীদের গ্রেফতার ও দ্রুত সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দেয়ার দাবীতে সাঁওতালরা আজ বুধবার গাইবান্ধায় পিবিআই অফিসের সম্মুখে অবস্থান, স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে। সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জনউদ্যোগ ও আদিবাসী বাঙালি সংহতি সমাবেশ এই কর্মসূচির আয়োজন করে।
গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লী থেকে সহস্রাধিক আদিবাসী সাঁওতাল ও বাঙালিরা নানা রকম দাবী সম্বলিত ফেস্টুন, ব্যানারসহ গাইবান্ধা শহরে এসে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি পিবিআই অফিসের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করার লক্ষ্যে এগিয়ে যায়। কিন্তু পুলিশ মিছিলটিকে পলাশপাড়া মোড়ে ডিবি রোডে বাঁধা প্রদান করে। বাঁধা পেয়ে সাঁওতালরা ওই স্থানে রাস্তার উপর বসে পড়ে এবং তাদের সকল দাবী অবিলম্বে বাস্তবায়নের দাবি জানায়। এসময় ডিবি রোডের কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে, সিপিবির মিহির ঘোষ, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বাসদের গোলাম রব্বানী, ওয়ার্কার্স পাটির নেতা অশোক সরকার, অ্যাড. মুরাদ জামান রব্বানী, আদিবাসী নেতা বার্নাবাশ, প্রিসিলা মুরমু, স্বপন শেখ, সুফল হেমব্রম, হবিবুর রহমান, সিপিবি তাজুল ইসলাম, আদিবাসী নেতা রাফায়েল হাসদা, মানবাধিকার কর্মী আব্দুল খালেক প্রমূখ।
বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর আদিবাসী সাঁওতাল পল্লীতে সন্ত্রাসীদের হামলা ও পুলিশের গুলিতে নিহত তিন সাঁওতাল শ্যামল হেমরম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু, আহত হন অসংখ্য সাঁওতাল, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের ঘটনা ঘটানো হয়। এমনকি আদিবাসী সাঁওতাল শিশুদের স্কুলটি সন্ত্রাসীরা পুড়িয়ে দেয়। ঘটনার পর আদিবাসী সাঁওতালরা হত্যা মামলা দায়ের করলেও ঘটনার আড়াই বছর পেরিয়ে গেলেও এজাহারভূক্ত আসামী সাবেক সংসদ সদস্য, সাপমার ইউনিয়নের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলসহ উল্লেখযোগ্য কাউকে গ্রেফতার করা হয়নি। বক্তারা অবিলম্বে সাঁওতাল হত্যাকান্ড মামলার আসামীদের গ্রেফতার ও দ্রুত সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দেয়ার জোর দাবি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)