শিরোনাম:
●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » আসামীদের গ্রেফতারের দাবীতে গাইবান্ধায় আদিবাসীদের বিক্ষোভ
প্রথম পাতা » গাইবান্ধা » আসামীদের গ্রেফতারের দাবীতে গাইবান্ধায় আদিবাসীদের বিক্ষোভ
বুধবার ● ৩ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আসামীদের গ্রেফতারের দাবীতে গাইবান্ধায় আদিবাসীদের বিক্ষোভ

---গাইবান্ধা প্রতিনিধি :: সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুর মামলার আসামীদের গ্রেফতার ও দ্রুত সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দেয়ার দাবীতে সাঁওতালরা আজ বুধবার গাইবান্ধায় পিবিআই অফিসের সম্মুখে অবস্থান, স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে। সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জনউদ্যোগ ও আদিবাসী বাঙালি সংহতি সমাবেশ এই কর্মসূচির আয়োজন করে।
গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লী থেকে সহস্রাধিক আদিবাসী সাঁওতাল ও বাঙালিরা নানা রকম দাবী সম্বলিত ফেস্টুন, ব্যানারসহ গাইবান্ধা শহরে এসে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি পিবিআই অফিসের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করার লক্ষ্যে এগিয়ে যায়। কিন্তু পুলিশ মিছিলটিকে পলাশপাড়া মোড়ে ডিবি রোডে বাঁধা প্রদান করে। বাঁধা পেয়ে সাঁওতালরা ওই স্থানে রাস্তার উপর বসে পড়ে এবং তাদের সকল দাবী অবিলম্বে বাস্তবায়নের দাবি জানায়। এসময় ডিবি রোডের কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে, সিপিবির মিহির ঘোষ, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বাসদের গোলাম রব্বানী, ওয়ার্কার্স পাটির নেতা অশোক সরকার, অ্যাড. মুরাদ জামান রব্বানী, আদিবাসী নেতা বার্নাবাশ, প্রিসিলা মুরমু, স্বপন শেখ, সুফল হেমব্রম, হবিবুর রহমান, সিপিবি তাজুল ইসলাম, আদিবাসী নেতা রাফায়েল হাসদা, মানবাধিকার কর্মী আব্দুল খালেক প্রমূখ।
বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর আদিবাসী সাঁওতাল পল্লীতে সন্ত্রাসীদের হামলা ও পুলিশের গুলিতে নিহত তিন সাঁওতাল শ্যামল হেমরম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু, আহত হন অসংখ্য সাঁওতাল, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের ঘটনা ঘটানো হয়। এমনকি আদিবাসী সাঁওতাল শিশুদের স্কুলটি সন্ত্রাসীরা পুড়িয়ে দেয়। ঘটনার পর আদিবাসী সাঁওতালরা হত্যা মামলা দায়ের করলেও ঘটনার আড়াই বছর পেরিয়ে গেলেও এজাহারভূক্ত আসামী সাবেক সংসদ সদস্য, সাপমার ইউনিয়নের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলসহ উল্লেখযোগ্য কাউকে গ্রেফতার করা হয়নি। বক্তারা অবিলম্বে সাঁওতাল হত্যাকান্ড মামলার আসামীদের গ্রেফতার ও দ্রুত সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দেয়ার জোর দাবি জানান।





আর্কাইভ