শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদীতে ৮ কেজি ওজনের মরা মৃগেল মাছ ভেসে উঠেছে
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদীতে ৮ কেজি ওজনের মরা মৃগেল মাছ ভেসে উঠেছে
মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হালদা নদীতে ৮ কেজি ওজনের মরা মৃগেল মাছ ভেসে উঠেছে

---রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: হালদা নদীতে ভেসে উঠেছে ৮ কেজি ওজনের একটি মরা মৃগেল মাছ। আজ মঙ্গলবার উপজেলার উত্তর মাদার্শা খলিফা ঘোনা আজমের ঘাটা এলাকায় স্থানীয়রা মরা মাছটি উদ্ধার করে বলে জানা গেছে। মাছটির দৈর্ঘ্য প্রায় ৩৩ ইঞ্চি।
স্থানীয়রা জানিয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে আজমের ঘাট এলাকায় স্থানীয়রা মরা মাছটি ভাসমান অবস্থায় দেখতে পায়। এসময় তারা মাছটি উদ্ধার করে গড়দুয়ারা নয়াহাট এলাকায় নিয়ে আসে। পরে হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া ঘটনাস্থলে গিয়ে মাছটি পরীক্ষা করেন।

এ সময় মাছের গায়ে আঘাতের চিহ্ন আছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন ড্রেজারের আঘাতে মা মাছটি মারা যাওয়া দুঃখজনক জানিয়ে তিনি বলেন, মাছটির ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে ধারনা করা হচ্ছে রাতেই কোন ড্রেজারের আঘাতে মারা গেছে মাছটি। মাছটি পঁচে যাওয়ায় স্থানীয়দের সহায়তায় মাটি ছাপা দেয়া হয়েছে।

রাউজানে আবারো ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে ৯ বসতঘর

রাউজান :: চট্টগ্রামের রাউজানে অগ্নিকান্ডে পুড়েছে ৯ বসতঘর। আজ মঙ্গলবার বিকলে ৪টার দিকে উপজেলার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভূইঞা আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণে আগুনের সূত্রপাত হয়ে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কয়েকঘন্টার মধ্যে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা হলেন, নুর হোসেন, আব্দুস সালাম, আবুল কাশেম, মাসুদ, সোহেল, মো. আলী, আগজর আলী, মৃত আহম্মদ হোসেনের মেয়ে ফুলবানু। ক্ষতিগ্রস্তদের মধ্যে আজগর আলী নামের এক কুয়েত প্রবাসীর ভিসাসহ পাসপোর্ট ও টিকিট পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ৯টি পরিবারের নগদ টাকা, আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্রসহ প্রায় বিশ লাখার ক্ষয়-ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ প্রসঙ্গে রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু বলেছেন, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আশপাশের আরো অনেক ঘর রক্ষা পেয়েছে। তাদেরকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ সব ধরনের সহায়তা প্রদান করা হবে। ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহছান মুরাদ বলেছেন, উপজেলা প্রশাসনের পক্ষে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ দুই হাজার টাকা ও ৩০ কেজি চাউল প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের আরো সহযোগিতার আশ্বাস দেন তিনি। রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার নেছার উদ্দিন বলেছেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসলেও মেইন রোড থেকে অগ্নিকান্ড কবলিত এলাকায় যাতায়তের রাস্তাটি সরো হওয়ায় অগ্নিনিবাপনের যান্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে। আশপাশে ৩/৪টি পুকুর থাকায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আমরা দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)