শিরোনাম:
●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
রাঙামাটি, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ঢাকা » রাসেলকে ক্ষতিপূরণের ৫০ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকার চেক দিয়েছে গ্রীন লাইন পরিবহন
প্রথম পাতা » ঢাকা » রাসেলকে ক্ষতিপূরণের ৫০ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকার চেক দিয়েছে গ্রীন লাইন পরিবহন
বুধবার ● ১০ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাসেলকে ক্ষতিপূরণের ৫০ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকার চেক দিয়েছে গ্রীন লাইন পরিবহন

---ফ্লাইওভারের উপরে বাগবিতণ্ডার জেরে বাস চাপায় পা হারানো প্রাইভেট কারচালক রাসেল সরকারকে ক্ষতিপূরণের ৫০ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকার চেক দিয়েছে গ্রীন লাইন পরিবহনের কর্তৃপক্ষ। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। এসময় বাকি ৪৫ লাখ টাকা বুঝিয়ে দেওয়ার জন্য এক মাস সময় দেন হাইকোর্ট। সেই সঙ্গে পরিবহন কর্তৃপক্ষকে রাসেল সরকারের চিকিৎসার সবখরচ এবং চিকিৎসার বিষয়ে তদারকিরও নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে আজ বুধবার সকালে এ মামলার শুনানির শুরুতে বিকেল ৩টার মধ্যে ক্ষতিপূরণের কিছু টাকা গ্রীন লাইন পরিবহন মালিককে পরিশোধ করতে বলেন হাইকোর্ট। আদালত বলেন, ৩টার (বিকেল) মধ্যে রাসেল সরকারকে ক্ষতিপূরণের ৫০ লাখ টাকার কিছু অংশ না দিলে আমাদের (আদালত) মতো আমরা ব্যবস্থা নেব।

আজ বুধবার বিকেলে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ গ্রীন লাইনের মালিক মো. আলাউদ্দিন ও তার আইনজীবীর উদ্দেশ্যে এ আদেশ দেন। সেই সঙ্গে ৩টার পরেই পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে বলেও জানান আদালত।

সেই মোতাবেক ৩টায় ফের শুনানি শুরু হলে ৫ লাখ টাকার চেক বুঝিয়ে দেন গ্রীন লাইনের পক্ষের আইনজীবীরা। এসময় বাকী ৪৫ লাখ টাকার এক মাসের মধ্যে বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন আদালত। এসময় আকস্মিকভাবে গ্রীন লাইন পরিবহনের মালিক হাজী আলাউদ্দিন আদালতে উপস্থিত হন। তিনি আদালতের অনুমতি নিয়ে একটি বক্তব্য দেন।

হাজী আলাউদ্দিন তার বক্তব্যে জানান, তিনি রাসেল সরকারের চিকিৎসার খোঁজ খবর নিতে পারেননি কারণ পড়ে গিয়ে তার স্ত্রীর পা ভেঙে গেছে, তার দুটি কিডনিও নষ্ট হয়ে গেছে। অন্যদিকে বড় ছেলের দুটি চোখ নষ্ট হয়ে অন্ধ হয়ে গেছেন। সবমিলিয়ে তিনি পারিবারিক সমস্যায় ভুগছেন। এছাড়াও গত তিন বছরে এ কোম্পানি ৩শ কোটি টাকা ক্ষতি হয়েছে।

এসময় আদালত তার বক্তব্যে সহানুভূতি প্রকাশ করে বলেন, ক্ষতিপূরণ বাবদ রাসেলের আবেদন ছিল কোটি টাকা। আদালত সার্বিক দিক বিবেচনা করে ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ দিয়েছেন। এটা কোনভাবে কমানো সম্ভব না।

এসময় হাজী আলাউদ্দিন বলেন, তাহলে বাংলাদেশে ব্যবসা করা সম্ভব না।

এসময় আদালত সড়ক দুর্ঘনার জন্য চালকদের বিরামহীন ডিউটির প্রসঙ্গ তোলেন। এ দায় পরিবহন মালিকরাও এড়াতে পারেন না বলে উল্লেখ করেন।

আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন খন্দকার শামসুল হক রেজা এবং গ্রীনলাইন পরিবহনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. অজিউল্লাহ।সূত্র :বণিকবার্তা





ঢাকা এর আরও খবর

বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান
পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ
ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়
শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক
সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে
একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে

আর্কাইভ