শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে সেই ৫ পুলিশ সাময়িক বরখাস্ত
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে সেই ৫ পুলিশ সাময়িক বরখাস্ত
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে সেই ৫ পুলিশ সাময়িক বরখাস্ত

---ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহের গৌরীপুরে ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার ৩০ এপ্রিল ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেনের নির্দেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন, এসআই আব্দুল আওয়াল, এসআই আনোয়ার, এএসআই রুহুল আমিন, এএসআই কামরুল ইসলাম ও কনস্টেবল আল আমিন।

এ বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে গতকাল সোমবার (২৯ এপ্রিল) বিকালে তাদের প্রত্যাহার করে জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহ পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

এরও আগে রবিবার (২৯ এপ্রিল) রাতে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামের আবদুল কদ্দুছের ছেলে ব্যবসায়ী খোকন মিয়াকে (৩০) ইয়াবা বিক্রির অভিযোগে আটক করতে যান গৌরীপুর থানা পুলিশের ওই সদস্যরা।

এক পর্যায়ে সাদা পোশাকে পুলিশ সদস্যরা খোকনের দোকানে তল্লাশি শুরু করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে আসেন। এরপর খোকনের দোকানে একটি পোটলা পাওয়া যায় বলে পুলিশ জানালে এর প্রতিবাদ জানান খোকন ও স্থানীয়রা।

এ সময় খোকনকে ওই পুলিশ সদস্যরা থাপ্পর দিলে তিনি অসুস্থ হয়ে যান। এতে ক্ষুব্ধ হয়ে পুলিশ সদস্যদের ঘেরাও করে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। এক পর্যায়ে তারা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে। এসময় স্থানীয় একটি কার্যালয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়।

পরে গৌরীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসেন।

কলেজছাত্র মাসুমের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি :: সরকারি মাওলানা মোহাম্মদ আলী (এমএম আলী) কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চতুর্থবর্ষের ছাত্র ও ত্রিশাল উপজেলার নামাপাড়া গ্রামের বাসিন্দা মাজহারুল ইসলাম মাসুমের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে ত্রিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৩০ এপ্রিল দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ত্রিশাল সরকারি নজরুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আকন্দ, ত্রিশাল পৌরসভার প্যানেল মেয়র মেহেদি হাসান নাছিম, মাসুমের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

মানববন্ধন শেষে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

কলেজছাত্র মাসুম ময়নমসিংহের ত্রিশাল উপজেলার নামাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। সে এমএম আলী কলেজে পড়াশোনা করার সুবাদে টাঙ্গাইল শহরের থানাপাড়া শান্তিকুঞ্জ এলাকায় একটি মেসে থাকতো। শুক্রবার (২৬ এপ্রিল) রাতে ওই মেসের নিজকক্ষ থেকে গলায় ও দু’হাতে স্কচটেপ পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ