শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ মে ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে শিশু কন্যাকে হত্যা : তালাবদ্ধ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে শিশু কন্যাকে হত্যা : তালাবদ্ধ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার ● ১ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে শিশু কন্যাকে হত্যা : তালাবদ্ধ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে তালাবদ্ধ ঘর থেকে খাদিজা বেগম নামের ৪ বছরের এক শিশু কন্যাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ বাজারস্থ যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সালামের বাসার একটি কক্ষ থেকে এই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত খাদিজা বেগম দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরকলস গ্রামের ভ্যান চালক শাহিনুর রহমামের ২য় কন্যা। তার পরিবার দীর্ঘদিন দিন যাবৎ সিঙ্গেরকাছ বাজারস্থ প্রবাসী আব্দুস সালামের বাসার ভাড়াটিয়ে হিসেবে বসবাস করে আসছেন।
নিহত খাদিজার মা সুমনা বেগম জানান- প্রতিদিনের ন্যায় তার স্বামী (খাদিজার পিতা) মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ভ্যান নিয়ে বাসা থেকে বের হন। তখন তিনি (সুমনা) তার ৮বছর বয়সী বড় মেয়ে, ২য় মেয়ে খাদিজা ও ১৪মাস বয়সী পুত্রকে নিয়ে ঘুমি ছিলেন। ঘুম থেকে উঠে দেখতে পান তার পাশে মেয়ে খাদিজা নেই। তখন তিনি বাসার অন্যান্য বাসিন্দাদের ঘরে গিয়ে মেয়েকে না পেয়ে সিঙ্গেকাছ বাজারের আশপাশে খোঁজাখুজি করেন এবং মোবাইল ফোনের মাধ্যমে তার স্বামীকে এই সংবাদটি দেন। স্থানীয় লোকজনদের উদ্যোগে নিখোঁজ মেয়েটি সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করানো হয়। এরপর বেলা ১টায় খাদিজার ভাড়াটিয়ে বাসায় তার পরিবারের বসবাসের পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত কক্ষ তালাবদ্ধ দেখে স্থানীয় লোকজনদের সন্দেহ হল। তখন ২য় তলায় বসবাসরত বাসার মালিক যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সালাম ও কেয়ারকেটার চান্দসীরকে জিজ্ঞাসা করা হলে তারা ওই কক্ষে তালা ঝুলানোর বিষয়টি অবগত নন বলে জানান। একপর্যায়ে ওই কক্ষের দরজার তালাটি ভেঙ্গে কক্ষের ভিতরের রান্না ঘরের দেয়ালের সাথে দুটি লোহার আলপিনে ঝুলন্ত অবস্থায় খাদিজার লাশ দেখতে পান লোকজন। বিষয়টি থানা পুলিশকে খবর দিলে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম ও বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল আকন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটি লাশ উদ্ধার করেন। এরপর সুরতহাল রিপোর্ট শেষে রাত ১০টায় ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়। তবে কেন কে বা কাহারা কেন এই শিশুটিকে হত্যা করেছে তা জানা যায়নি।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম জানান- এটা প্রায় নিশ্চিত মেয়েটি কেউ হত্যা করেছে। তবে কেন শিশুটিকে হত্যা করা হয়েছে এবং কারা করেছে এই রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। এজন্য শিশুটির পরিবার, বাসার অন্যান্যা বাসিন্দা, কেয়ারকেটা ও মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)