শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ মে ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে লোডশেডিং ও তীব্র তাপদাহে মানুষের নাভিশ্বাস
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে লোডশেডিং ও তীব্র তাপদাহে মানুষের নাভিশ্বাস
শনিবার ● ১১ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে লোডশেডিং ও তীব্র তাপদাহে মানুষের নাভিশ্বাস

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি  :: পাবনার চাটমোহরসহ আশে-পাশের উপজেলায় তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমের মানুষ ও পশু পাখি নাভিশ্বাসে উঠেছে। গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। স্কুল, কলেজের শিক্ষার্থী প্রচন্ড গরম ও লোডশেডিংয়ে পড়াশনার বিরম্বনা সৃষ্টি হচ্ছে। সন্ধার পর পড়ার টেবিলে বসলে বিদ্যুৎ থাকে না। টানা লোডশেডিংয়ে পড়াশুনার ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিভাবকরা অভিযোগ করেন।
প্রচন্ড গরমের কারণে মানুষ প্রয়োজনীয় কাজ ছাড়া বাহিরে বের হচ্ছে না। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ, সর্বোচ্চ তাপমাত্রা উঠা-নামা করায় এবং কাঙ্খিত বৃষ্টিপাত না হওয়ায় এ অঞ্চলের মানুষ ত্রিমুখী সংকটে পড়েছে।

জানা গেছে, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ চাটমোহর (আওতাধীন) চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, আটঘরিয়া, ইশ্বরদী (আংশিক) ও পাবনা সদরসহ (আংশিক) ৬টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করছে। ২৪ ঘন্টায় দিনরাত দিয়ে প্রায় ৭/৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকছে। সন্ধার পর থেকে টানা রাত সাড়ে ১০টা পর্যন্ত লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে গ্রাহকদের।

রাত ১২ টার পরেও ভোর পর্যন্ত লোডশেডিং করানো হচ্ছে। গ্রাম-গঞ্জে বিদ্যুৎ সরবরাহ আরো বিপর্যয়ের মধ্যে। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীরা ঠিকমত পড়ালেখা করতে পারছে না। তাছাড়া কৃষি, কলকারখানাসহ প্রতিটি সেক্টরে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। কলকারখানায় উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে।
প্রচন্ড গরমের কারণে প্রায় প্রতি ঘরে ঘরে দেখা দিয়েছে জ্বর, সর্দি, কাশিসহ বিভিন্ন রকমের রোগবালাই। অনেকে বিরূপ আবহাওয়া সহ্য করতে না পেরে হিট ষ্রোটকে আক্রান্ত হওয়ার মতো ঘটনা ঘটছে। দুপুর হলেই এখন এ অঞ্চলের মানুষ একটু শীতল হাওয়ার জন্য ছটফট করছেন। অনেকেই রাস্তার পাশে বড় বড় গাছের নিচে দাঁড়িয়ে শরীরকে শীতল করার চেষ্টা করছেন।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতিÑ ১ জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মাশফিকুল হাসান বলেন, চাহিদা মোতাবেক বিদ্যুৎ সরবরাহ কম, তাই বাধ্য হয়ে লোডশেডিং করানো হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)