রবিবার ● ১৯ মে ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার-২
আত্রাইয়ে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার-২
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে অস্ত্রসহ ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।
গ্রেফকৃতরা হলো, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের সন্নাসবাড়ি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল আলীম খোকা (৩৯) ও বগুড়া জেলার কাহালু থানার জিন্নাপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৩৮)।
রবিবার ১৯মে সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত শুক্রবার রাত প্রায় ১টার দিকে এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন দায়িত্ব পালনকালে উপজেলার চাঁন্দের বিলের নির্জন এলাকায় একটি ট্রাককে উদ্দেশ্য করে অভিযান চালিয়ে ট্রাকসহ ডাকাত চক্রের দুই সদস্যকে আটক করে। এসময় ট্রাকে থাকা আরো ৫-৬জন ডাকাত ট্রাক থেকে লাফিয়ে পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ১টি ডেগার, ১টি ধারালো চাকু, ২টি হাঁসুয়া, ১টি লোহার রড, ১টি লাঠি উদ্ধার করে।
এব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে থানায় একটি ডাকাতি মামলা রেকর্ড করা হয়েছে। রবিবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক ডাকাত সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।





স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার
৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
আত্রাইয়ে বিদ্যুৎ সংকট : বিপর্যস্ত জনজীবন
দেখা নেই সূর্যের, আত্রাইয়ে বেড়েছে শীতের তীব্রতা