মঙ্গলবার ● ২১ মে ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » পছন্দের ডায়াগনস্টিক ল্যাবে এক্সরে না করায় চিকিৎসা না দেয়ার অভিযোগ
পছন্দের ডায়াগনস্টিক ল্যাবে এক্সরে না করায় চিকিৎসা না দেয়ার অভিযোগ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালায় এক চিকিৎসকের বিরুদ্ধে তাঁর পছন্দের ডায়াগনস্টিক ল্যাবে পরীক্ষা না করায় অসুস্থ রোগীকে সেবা না দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই রোগীর উপর ক্ষিপ্ত হয়ে উঠে তিনি বিনা চিকিৎসায় হাসপাতাল থেকে ফেরত পাঠান রোগীকে। দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাশেদুল ইসলামের বিরুদ্ধে এমন অভিয্গো উঠেছে। এই বিষয়ে সুবিচার প্রত্যাশা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রোগী সুজন চাকমা।
লিখিত অভিযোগে তিনি জানান,‘ কয়েকদিন যাবত বেশ অসুস্থ ছিলাম। অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে আসলে চিকিৎসক রাশেদুল ইসলাম কয়েকটি রোগ নির্ণয়ের কথা বলে । এসময় তিনি আমাকে “পার্বত্য ডায়াগনস্টিক’ নামে একটি ল্যাবে পরীক্ষা করানোর জন্য বলেন। পরে দীঘিনালা লারমা স্কয়ারের অন্য আরেকটি ডায়াগনস্টিক ল্যাবে এক্সরে করিয়ে হাসপাতালে গেলে রাশেদুল ইসলাম আমার উপর ক্ষিপ্ত হয়ে ঊঠেন। অন্য ল্যাবে রোগ নির্ণয় করার জন্য র্দুব্যবহার করেন। পরে চিকিৎসা না নিয়েই ফিরে আসি।’
এই বিষয়ে জানতেই চাইলে চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন,‘ ঐ রোগী যখন হাসপাতালে আসে আমি তখন মোবাইলে ব্যষÍ ছিলাম। এসময় তিনি আরো বলেন, একটি চক্র আমাকে হাসপাতাল থেকে তাড়ানোর জন্য এই ষড়যন্ত্র করছে। ’
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল আজম জানান,‘ এই বিষয়ে আমার কাছে কেউ লিখিতভাবে অভিযোগ করেনি। যদি কোন ডাক্তার রোগীকে সুনিদিষ্ট কোন বেসরকারি ক্লিনিকে এক্সরে বা রোগ নির্ণয়ের জন্য বাধ্য করে তাহলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ যাচাই করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
খ্গাড়াছড়ির সিভিল সার্জন ইদ্রিস মিয়া জানান,‘এই বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি। একটা মিটিংয়ে খাগড়াছড়ির বাইরে আছি। খাগড়াছড়ির ফেরার পর বিষয়টি খতিয়ে দেখা হবে। ’





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১