শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ মে ২০১৯
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে কৃষক পরিবারের মাঝে নেই ঈদ আনন্দ
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে কৃষক পরিবারের মাঝে নেই ঈদ আনন্দ
শনিবার ● ২৫ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে কৃষক পরিবারের মাঝে নেই ঈদ আনন্দ

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ের পুরো এলাকা জুড়ে কৃষকের মাঝে নেই ঈদ আনন্দ। ধানের মূল্য কম হওয়ায় উপজেলার কৃষক পরিবারের ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে। ঈদ দুয়ারে কড়া নাড়লেও নেই কোন ঈদের আমেজ। চরম অর্থকষ্টে দিন কাটছে আত্রাইয়ের কৃষকেরা।

অর্থাভাবে বেশিরভাগ পরিবারেই এখনো কেনা হয়নি নতুন জামাকাপড়। কোন কোন পরিবার বিভিন্ন দোকানের ঋণ পরিশোধ করতে কিছু পরিমাণ ধান বিক্রি করে কোন রকমে জীবনধারণ করছেন। আবার অনেকেই ঋণের দায়ে ছেড়েছেন নিজ গ্রাম। সে সব পরিবারের সদস্যরা গৃহকর্তার ফেরার আশায় দিন গুনছেন। ফলে আত্রাই উপজেলার কৃষকসহ সকল শ্রেণি পেশার মানুষের মাঝে ঈদ নিয়ে নেই বাড়তি কোন উচ্ছাস। ধানের মূল্য কম হওয়ায় উপজেলার কৃষি পরিবারের বেশির ভাগই এবার বঞ্চিত হবেন ঈদ আনন্দ থেকে। ফলে ক্রেতা শূণ্য আত্রাই উপজেলার বিভিন্ন হাট-বাজারের দোকান-পাট।

উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে এ সময়টিতে জামজমাট বিকিকিনি হলেও এ বছর অন্য দৃশ্য। ঈদের বর্ণিল সাজে দোকানগুলো সাজলেও ক্রেতা কম। কারণ একটাই ধানের মূল্য কম।

রোদ পুড়ে, বৃষ্টিতে ভিজে কৃষকেরা দুই বেলা দুই মুঠো ভাতের জন্য পরিবার বাঁচাতে যাদের সর্বক্ষণিক দৌড়ঝাঁপ ঈদ বাজারের দিকে তারা কি আর খেয়াল রাখবে। ঈদ এলেও তারা এখন চরম অসহায়। একদিকে হাতে নেই টাকা। তাদের ছেলে-মেয়েরা ঈদের নতুন জামা কাপড়ের আবদার করলে তারা শুধুই আফসোস করছেন।

উপজেলার শাহাগোলা গ্রামের আজাদ সরদার জানান, কঠোর পরিশ্রম করে এবারে তিনি ২৫শতাংশ জমিতে বোরো চাষ করেছিলেন। এবার আবহাওয়া অনুকুলে থাকায় ফলনও বাম্পার হয়েছে। আর মাত্র কয়েকদিন পর ঈদ। ঈদ আসার আগেই ধান ঘরে আসার মহাখুশি হয়েছিলেন তিনি ও তার পরিবারের সদস্যরা। কিন্তু সেই ধান ঘরে উঠার আগেই ধানের বাজার মুল্যের দরপতন হওয়ায় ভেঙ্গে পড়েন তিনি।

শুধু আজাদ সরদার নয়, ঈদের আনন্দ মলিন হতে হতে বসেছে আত্রাই উপজেলার কৃষক পরিবার। এ বছর লোকসানের মুখে পড়ে কৃষিকাজে আস্থা হারাচ্ছেন আত্রাই উপজেলাসহ এ অঞ্চলের হাজার হাজার কৃষক। তাই লোকসান থেকে বাঁচতে সরকারের কাছে ধানের ন্যায্য মুল্যের দাবী জানিয়েছেন সাধারন কৃষকরা।
উপজেলার বজ্রপুর গ্রামের কৃষক আব্দুল মজিদ মন্ডল বলেন, এ বছর ঋন করে ধান আবাদ করে প্রায় অর্ধেক টাকা লোকসান গুনতে হয়েছে। আগামীতে তিনি আর ধানের আবাদ করবেন না বলেও জানান। এই লোকসান তিনি পুরন করবেন কিভাবে.? বছরে মাত্র একবার রমজানের ঈদ আসে। আসন্ন ঈদের বাজারে পড়েছে ধানের মন্দা ভাব। ঈদে পরিবারের সবাই নতুন কাপড় পড়ে ঈদের আনন্দ উপভোগ করি। এবার সেই ঈদ আনন্দ আমাদের নেই। শুধু ঈদ বলেই নয়। ধান মারাই শুরু হলে স্থানীয় বাজার গুলোতে বিকিকিনি কয়েক গুনে বেড়ে যায়। কিন্তু এ বছর ঈদেও জমে উঠেনি ঈদ বাজার। ঈদের ব্যবসা নিয়েও চিন্তিত ব্যবসায়ীরা। ঈদের বাজারে এখনো ক্রেতার শুন্যতা বিরাজ করছে। বিগত দিনে রমজান শুরু হলেই ঈদের আগাম কেনা কাটা শুরু হয়ে যেত এ উপজেলায়। কিন্তু ধানের বাজারে দরপতনের প্রভাবে মার্কেট গুলো ক্রেতা শুন্য হয়ে পড়েছে।

উপজেলার ভবানীপুর বাজারের কাপড় ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রশিদ জানান, আমাদের এ উপজেলায় ধান মারাই শুরু হলেই আমাদের বিক্রি বেড়ে যায়। কিন্তু এবছর ঈদেও আশানুরুপ ক্রেতা নেই মার্কেট গুলোতে। ধানের দাম কম থাকায় কেনাকাটায় আগ্রহ নেই কৃষকদের। ঈদের জন্য বাহারি ডিজাইনের কাপড় নিয়ে বসে থাকলেও ক্রেতা পাওয়া যাচ্ছে না। এবারের ঈদের বাজার তেমন একটা জমবে বলেও মন্তব্য করেন এ কাপড় ব্যবসায়ী।





আর্কাইভ