শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ মে ২০১৯
প্রথম পাতা » জনদুর্ভোগ » মির্জাগঞ্জে বাঁশের সাকোঁ দিয়ে ঝুঁকিপূর্ন ভাবে চলাচল : ১০ গ্রামের মানুষের চরম ভোগান্তি
প্রথম পাতা » জনদুর্ভোগ » মির্জাগঞ্জে বাঁশের সাকোঁ দিয়ে ঝুঁকিপূর্ন ভাবে চলাচল : ১০ গ্রামের মানুষের চরম ভোগান্তি
সোমবার ● ২৭ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মির্জাগঞ্জে বাঁশের সাকোঁ দিয়ে ঝুঁকিপূর্ন ভাবে চলাচল : ১০ গ্রামের মানুষের চরম ভোগান্তি

---পটুয়াখালী প্রতিনিধি ::পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের মোল্লা বাড়ির সামনে হুজুর আলীর খালের ওপর ঝুঁকিপূর্ন বাশেঁর সাঁকো দিয়ে পারাপারে শিক্ষার্থীরা সহ ১০ গ্রামের মানুষের দুভোর্গ পোহাতে হচ্ছে।

সরেজমিনে গিয়ে জানাযায়, ৪০ বছরেরও বেশি সময়কাল ধরে এ খালের উপরে বাঁশের সাকোঁতে ঝুঁকিপূর্ন ভাবে চলাচল করে আসছে এখানকার মানুষরা। সরকার আসে সরকার যায় কিন্তু সাঁকোটি হয়নি কোন পরিবর্তন। কোনো নির্বাচন এলেই এই সাঁকোটির পরিবর্তে ব্রীজ কিংবা কালভার্ট নির্মানের আশ্বাস দেন প্রার্থীরা। কিন্তু নির্বাচন চলে গেলেও এখানে ব্রীজ আর নির্মান হয়না বলে জানান স্থানীয়রা। একটি সেতুর জন্য উত্তর আমাড়াছিয়া গ্রামের সার্বিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হবার উপক্রম হয়েছে। খালের উপর সংযোগ সেতু না থাকায় প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক স্কুল,কলেজ ও মাদ্রসার শিক্ষার্থী এবং জনসাধারন পড়েছে চরম ভোগান্তিতে। দীর্ঘ দিনের দাবীর পরেও বিদ্যালয় সংলগ্ন হুজুর আলী খালের উপর সংশ্লিষ্ট কর্তপক্ষ সংযোগ সেতু নির্মানের নেয়নি কোনো ব্যবস্থা। বর্তমানে জীবনের ঝুকিঁ নিয়ে বাঁশের সাকোঁ দিয়ে শিক্ষার্থীসহ জনসাধারনকে চলাচল করতে হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে এলেই সাঁকো দিয়ে চলাচলে দূর্ভোগের এখানকার সাধারণ মানুষরা।

আমাগাছিয়া,উত্তর ছৈলাবুনিয়া, কিসমত ছৈলাবুনিয়া, সুবিদখালী সরকারি কলেজ, সুবিদখালী মহিলা ডিগ্রী কলেজ,উপজেলা সদরস্থ সুবিদখালী বাজারে এবং মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে যেতে হলে এই বাঁশের সাঁকো দিয়েই চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী সহ এলাকাবাসীর।

মোঃ গফফার জানান , গ্রামবাসীদের উদ্যেগে বাশেঁর সাঁকোটি নির্মাণ করা হয় অনেক বছর আগে। নিজেদের উদ্যোগে প্রতিবছরই বাশেঁর সাঁকোটি মেরামত করি। এর আগে এখানে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হত এ এলাকার মানুষ।

এখানে ব্রীজটি নির্মান না হওয়ার অভাবে শিক্ষা, চিকিৎসা ও কৃষি ক্ষেত্রেও গ্রামের লোকজনসহ নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে চলাচলরত ১০ গ্রামের মানুষকে। হুজুর আলী খালের উপর সাঁকো দিয়ে বিভিন্ন গ্রামের মানুষ চলাচল করে থাকে। অনেক সময়ে পথচারীরাসহ শিক্ষার্থীরা পা ফসকে খালে পড়ে দুর্ঘটনার শিকার হয়। নির্বাচনের সময়ে প্রার্থীরা সবাই এখানে সাঁকোর পরিবর্তে ব্রীজ নির্মানের আশ্বাস দেন কিন্তু নির্বাচন শেষ হলে আমাদের কথা কেউ মনে রাখে না। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এখানে ব্রীজটি নির্মানের দাবী জানান সাধারণ মানুষারা।

উত্তর আমাড়াগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ আমিনুল সোহাগ সরদার বলেন, এখানে বাঁশের সাঁকো দিয়ে শিক্ষার্থীরাসহ প্রায় ১০ গ্রামের লোকজন চলাচল করছে। বিদ্যালয় সংলগ্ন খালের ওপর নড়বড়ে সাকোঁ দিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পারাপার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় শিকার হয়। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার অবহিত করা হলেও কোন কাজ হয়নি। এ খালের উপর ব্রীজ নির্মান করা হলে এ বিদ্যলয়ের শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলে সুবিধা হবে।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)