শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ মে ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত : ব্যাহত হচ্ছে ঈদের কেনাকাটা
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত : ব্যাহত হচ্ছে ঈদের কেনাকাটা
সোমবার ● ২৭ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত : ব্যাহত হচ্ছে ঈদের কেনাকাটা

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় রমজান মাসেও চলমান তাপ প্রবাহের এ সময়টিতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তদুপরি বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসায়ি এবং ক্রেতাদের ঈদের বেচাকেনা দারুণভাবে ব্যাহত হচ্ছে।
দিনে ও রাতে এই বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত থাকছে। তদুপরি আকাশে মেঘ জমলে এবং সামান্য বৃষ্টি বাতাসেই গাইবান্ধায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। একবার বন্ধ হলে পুনরায় আবার এক থেকে দেড় ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ চালু হয়। আবার কখনও ১৫ থেকে ৩০ মিনিট পরেই বিদ্যুৎ ফিরে আসে। দিন এবং রাতে ২৪ ঘন্টায় এ অবস্থা চলতে থাকে প্রতিদিন গড়ে কমপক্ষে ৭ থেকে ১০ বার। রমজানের আগে ইরি-বোরো মৌসুমে এ অবস্থা ছিল আরো প্রকট।
নর্দান ইলেকট্রিসিটি সাপ¬¬াই কোম্পানী লিমিটেড (নেসকো) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যুৎ সরবরাহের কোন উন্নতি হচ্ছে না। পূর্বে গাইবান্ধা শহর এলাকাটি একটি ফিডারের আওতায় অন্তর্ভূক্ত থাকলেও এখন গোটা শহরটিকে রেল লাইনকে কেন্দ্র করে পূর্বদিকে ডিভিশন-১ পূর্বাঞ্চল এবং পশ্চিম দিকে ডিভিশন-২ পশ্চিমাঞ্চল এ দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। দু’জন নির্বাহী প্রকৌশলীর আওতায় পৃথক ব্যবস্থাপনায় এ দুটি ডিভিশনকে সম্পুর্ণ আলাদা করা হয়েছে। এতে জেলা শহরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নতি তো হয়নি বরং আরো অবনতি হয়েছে। বিদ্যুৎ অফিসে অভিযোগ কেন্দ্র থাকলেও সেখানে টেলিফোন করে গ্রাহকদের টেলিফোন রিসিভ করা হয় না। এছাড়া বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নতি হলেও গাইবান্ধায় বিদ্যুতের কেন এই বেহাল অবস্থা আর কেনই বা ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হয় তার কোন সদত্তর গাইবান্ধা নেসকো কর্তৃপক্ষ দিতে পারেননি। তারা একটাই কথা সবসময় বলে থাকেন চাহিদার চাইতে গ্রিড লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ কম পাওয়া কারণে এবং বিদ্যুৎ সরবরাহ লাইনের গাছপালা গ্রাহকরা কাটতে বাধা দেয়ায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে।

ন্যায্য দামে ধান ক্রয়ের দাবীতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ
গাইবান্ধা :: ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র খুলে লাভজনক দামে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে রোববার বিকেলে গোবিন্দগঞ্জ শহরের থানা মোড়ে অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মিহির ঘোষ, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য নারী নেত্রী প্রতিভা সরকার ববি, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক আগরওয়াল, রঞ্জু মিয়া, যুবনেতা রানু সরকার, তাহমীদ চৌধুরী প্রমুখ।
বক্তারা অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ১০৪০ টাকা দরে ধান ক্রয়ের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোড় দাবী জানান। এসময় বক্তারা ব্যর্থ কৃষিমন্ত্র ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করেন। তারা সরাসরি ধান ক্রয়ের জন্য গাইবান্ধা প্রশাসন এখন পর্যন্ত কোন উদ্যোগ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)