সোমবার ● ৩ জুন ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে তিন কৃতি কিশোরী ফুটবলারের গণ সংবর্ধনা
খাগড়াছড়িতে তিন কৃতি কিশোরী ফুটবলারের গণ সংবর্ধনা
খাগড়াছড়ি প্রতিনিধি :: তিন কৃতি নারী ফুটবলারকে গণ সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থা।
আজ সোমবার দুপুরে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে হল রুমে এ গণ সংর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে নারীরা এগিয়ে যাচ্ছে মন্তব্য করে খাগড়াছড়ির বিভিন্ন অর্জনের কথা উল্লেখ করে বলেন পাহাড়ের এ তিন কন্যা খাগড়াছড়িকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
এই তিন কন্যা প্রাচুর্য্যময় বাংলাদেশের সম্পদ। খাগড়াছড়িতে নিয়মিত ক্যাম্প করলে তিন কন্যার মতো আরো অনেক মেয়ে ফুটবলে যোগ্যতার স্বাক্ষর রাখবে। পাহাড়ের তিন ফুটবল কন্যা ম্যাজিকেল মনিকা চাকমা,আনুচিং মারমা ও আনাই মারমা’র গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা।
এসময় বক্তব্য রাখেন,খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হামিদুল হক, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, ডিজিএফআই’র কমান্ডার কর্ণেল নাজিম উদ্দিন, খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম প্রমুখ।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বর্নিল এ গণ সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জুয়েল চাকমা।
অনুষ্ঠানের শুরুতে ম্যাজিকেল মনিকা চাকমা ও আনুচিং মারমা নিজেদের অনুভুতি জানিয়ে বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা, খাগড়াছড়ি জেলা পুলিশ, খাগড়াছড়ি পৌরসভা,বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের পক্ষ থেকে তিন ফুটবল কন্যার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১