শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ জুন ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে নিহত-১ : আহত-১০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে নিহত-১ : আহত-১০
শুক্রবার ● ১৪ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে নিহত-১ : আহত-১০

---গাইবান্ধা  প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে শফিকুল ইসলাম (২৮) নামে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ১৪ জুন ভোর ৬ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি উপজেলার চাপরীগঞ্জ পৌছালে কুড়িগ্রামগামী ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের হেলাপার শফিকুল ইসলাম নিহত হয়। আহত হয় ১৩ জন। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সাভির্স ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। নিহত শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাককাটি গ্রামের সাইফুল্লাহ রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন অফিসার রতন শর্মা বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মহাসড়কে যানজট নিরসনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে স্কুল ছাত্র নিখোঁজ
গাইবান্ধা :: সদর উপজেলার কামারজানি বন্দরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে গতকাল  বৃহস্পতিবার দুপুরে নিলয় হোসেন (১২) নামে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। সে কামারজানি বন্দর সংলগ্ন গোঘাট এলাকার রেজাউল করিমের ছেলে। নিলয় কামারজানি মার্চেন্ট স্কুলে লেখাপড়া করতো।
¯থানীয়রা জানায়, নিলয় তার দুই বন্ধু শাকিল ও রানার সাথে দুপুরে ব্রহ্মপুত্রে গোসল করতে নামে। গোসল শেষে রানা ও শাকিল পানি থেকে ওঠে নদীর পাড়ে কাপড় পাল্টানোর সময় নিলয়কে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে। কিন্তু নিলয়ের আর সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে নেমে খোঁজাখুঁজি করে। কিন্তু তার আর সন্ধান পাওয়া যায়নি। এরপর বিকেলে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরীদের জানানো হলে তারা সেখান থেকে ঘটনাস্থলের দিকে রওনা দেয়। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরী দল নিলয়ের কোন সন্ধান পায়নি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)