শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ জুন ২০১৯
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে গ্রামীন রাস্তার বেহাল দশা
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে গ্রামীন রাস্তার বেহাল দশা
শনিবার ● ২২ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মির্জাগঞ্জে গ্রামীন রাস্তার বেহাল দশা

---পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার গ্রামীণ গুরুত্বপূর্ণ রাস্তাটির আমড়াগাছিয়া থেকে সাদরেমুন্সি বাজারের বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে খানা খন্দে পরিণত হয়েছে। এতে দুর্ভোগে পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ গ্রামের মানুষের । এ সড়কে প্রতিদিন ঘটছে কোন না কোন দুর্ঘটনা।

এই সড়কের পাশেই রয়েছে আমড়াগাছিয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের ছাত্র, ছাত্রী সহ বহু মানুষের যাতায়াতের পথ এটি। চলতি বর্ষা মৌসুমে খানা খন্দে ভরা এ সড়ক দিয়ে চরম ঝুকি নিয়ে সাধারন মানুষ ও যানবাহন চলাচল করে । দীর্ঘদিনে সড়কটি সংস্কার করা হয়নি।

ধ্রুবতারার সহ-সাধারন সম্পাদক মো. মাহাবুব  সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান,এই রাস্তাটি দিয়েই সবাই আমাগাছিয়া, উত্তর ছৈলাবুনিয়া, কিসমত ছৈলাবুনিয়া, সুবিদখালী সরকারি কলেজ, সুবিদখালী মহিলা ডিগ্রী কলেজ,উপজেলা সদরস্থ সুবিদখালী বাজারে এবং মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে যাতায়াত করে। কিন্তু রাস্তার একাধিক স্থানে ইট উঠে গিয়ে খানা খান্দে পরিনত হয়েছে এবং রাস্তার দুপাশে মাটি না থাকায় রাস্তার ইট উঠে যায় এতে দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।

এছাড়াও স্কুল,কলেজ,মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় থাকায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ শিক্ষার্থীরা এই সড়কটি দিয়ে যাতায়াত করে থাকে। জনগুরুত্বপূর্ন সড়কটি সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। সড়কটি সংস্কারের না করার কারনে প্রতিনিয়ত কোন নাকোন দূর্ঘটনা ঘটছেই। এতে শিক্ষার্থীসহ পথচারীরা হতাহতের ঘটনাও ঘটছে। তাই সড়কটি সংস্কার ও দুই পাশ সম্প্রসারণ করা একান্ত জরুরী হয়ে পড়ছে বলে জানান এলাকাবাসী।

ইউ পি সদস্য মো. কাদের জমাদ্দার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, রাস্তাটি দুপাশে মাটি না থাকায় ইট উঠে গিয়ে খানা খন্দে পরিণত হয়েছে।এই রাস্তাটি সংস্কারণের জন্য দুপাশে মাটি দিতে হবে। দুই- তিন মাস পরে অর্থাৎ শুকনোর মৌসুমে রাস্তাটি সংস্করণে জন্য আমি যথাযথ ব্যবস্থা গ্রহন করবো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)