শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ জুন ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র বিতরণের অভিযোগে প্রতারক চক্রের আটক-৪
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র বিতরণের অভিযোগে প্রতারক চক্রের আটক-৪
শনিবার ● ২২ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র বিতরণের অভিযোগে প্রতারক চক্রের আটক-৪

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় গতকাল শুক্রবার অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র বিতরণের অভিযোগে গাইবান্ধা সদর ও পলাশবাড়ি উপজেলার ২টি প্রতারক চক্রের ৪ জন প্রতারককে আটক করেছে পুলিশ। এব্যাপারে গাইবান্ধা সদর থানা ও পলাশবাড়ি থানায় দুটি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
শনিবার পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক (বি সার্কেল), আউয়াল হোসেন (এ সার্কেল), ডিআইও-১ আব্দুল লতিফ মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, ডিবির অফিসার ইনচার্জ মজিবুর রহমান এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
পুলিশের লিখিত বক্তব্যে উল্লেখ করেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় চাকরি প্রত্যাশীদের অর্থের বিনিময়ে ভূয়া প্রশ্নপত্র বিলি করার একটি পরিকল্পিত ফাঁদ পাতে। গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষা চলাকালে জেলা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সদর থানার ধানঘড়া এলাকার আমার বাংলা বিদ্যাপীঠ বিদ্যালয়ের পেছনে রফিকুল ইসলাম প্রিন্সকে তার ভাড়া বাসায়, তার সহযোগী প্রতারক ফজলুল হক ও ফারুক হোসেনকে আটক করা হয়। তারা পরীক্ষার্থীদের লোকজনদেরকে ২০ হাজার টাকার বিনিময়ে একটি করে ভূয়া ফটোকপি প্রশ্নপত্র বিলি করছিল বলে সাক্ষ্য প্রমাণে জানা যায়। আটক ওই তিন প্রতারকের কাছ থেকে ১৮টি প্রশ্নপত্রের ফটোকপি ও পরীক্ষার্থীদের প্রবেশপত্র কার্ড পাওয়া যায়। এ সময় তাদের মোবাইলও জব্দ করা হয়।
একইভাবে অপর অভিযানে পলাশবাড়ি উপজেলার নুনিয়াগাড়ি প্রফেসরপাড়ার ভাড়া করা বাসায় তাজুল ইসলাম ও তার স্ত্রী আঞ্জুমান আরা পরীক্ষার্থীদের মধ্যে অর্থের বিনিময়ে ভূয়া প্রশ্নপত্র বিলি করছিল। এসময় আঞ্জুমান আরাকে আটক করা হলেও মূলহোতা তার স্বামী তাজুল ইসলাম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

গাইবান্ধায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
গাইবান্ধা :: বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  আজ শনিবার গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে শুরু হয়েছে। এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ও সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি।
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্ট পূর্ব আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. আবদুল মতিন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গোলেনুর প্রমুখ। সদর উপজেলার ১৯টি বিদ্যালয়ের ১৯টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)