শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে ব্যস্ত সময় কাটালেন প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে ব্যস্ত সময় কাটালেন প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ
মঙ্গলবার ● ১২ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ব্যস্ত সময় কাটালেন প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ

---
ষ্টাফ রিপোর্টার :: সোমবার ১১ জানুয়ারী সব খবর টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক, বাংলাদেশ জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি,বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা,সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও স্কিল১০০ ডটকম এর প্রধান তরুন প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ পিএইচডি রাঙামাটি পার্বত্য জেলার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে সৌজন্য স্বাক্ষাতে ব্যস্থ সময় পার করেছেন৷

তিনি সকাল সাড়ে দশটায় রাঙামাটি শহরের বনরুপায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাস্ট) রাঙামাটি ইউনিট এর কার্যালয়ে ব্লাস্ট এর কো-অর্ডিনেটর এডভোকেট জুয়েল দেওয়ানের সাথে সৌজন্য স্বক্ষাতে মিলিত হন৷ প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ রাঙামাটি জেলায় ব্লাস্ট এর বিভিন্ন আইন সহায়তা বিষয়ে ব্লাস্ট এর কো-অর্ডিনেটর সাথে আলাপ করেন৷  ---
প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ সকাল সাড়ে এগারোটায় রাঙামাটি সরকারী কলেজ বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ মফিজ আহম্মেদ সাথে সৌজন্য স্বাক্ষতে মিলিত হন৷ তিনি রাঙামাটি সরকারী কলেজ বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ এর কথা গুলি মনোযোগ সহকারে শোনেন, কলেজের অবকাঠামো উন্নয়ন ও ঝুকিপূর্ণ ভবনে ক্লাশ কার্যক্রম পরিচালনা করা এবং ঘন ঘন ভুমিকম্প হওয়াতে রাঙামাটি সরকারী কলেজ বিশ্ব বিদ্যালয়টি নিরাপদ নয় বলে অধ্যক্ষকে আলাপচারিতায় বলেন, এছাড়া অধ্যক্ষকে সাথে নিয়ে তিনি কলেজের জরাজীর্ণ অবস্থা ঘুরে দেখেন৷
---
তরুন প্রযুক্তিবিদ সকাল সাড়ে বারোটায় রাঙামাটি চারুকলা একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রতি কান্ত তঞ্চঙ্গ্যা’র সাথে সৌজন্য স্বাক্ষতে মিলিত হন৷ তিনি রাঙামাটি চারুকলা একাডেমীর শ্রেনী কক্ষ ও বিভিন্ন সময়ে অংকিত ছবি দেখে অভিভুত হন, এসময়ে চারুকলা একাডেমীর অধ্যক্ষ আক্ষেপ করে বলেন পাহাড়ের রাজনৈতিক নেতারা মাদকের জন্য টাকা খরচ করেন কিন্তু সৃষ্টিশীল কাজের জন্য টাকা ব্যয় করেন না, অধ্যক্ষ বলেন তিন পার্বত্য জেলাতে সরকারী অর্থে পরিচালিত হয় এমন ধরেনের ৯টি প্রতিষ্ঠান রয়েছে সে সব প্রতিষ্ঠানের ছাত্র কিংবা ছাত্রীরা জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে কোন পুরস্কার আনতে পারেনি কিন্তু রাঙামাটি চারুকলা একাডেমীর ছাত্র - ছাত্রীরা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক ভাবে অনেক পুরস্কার এনে দিয়েছে, পাহাড়ের বসবাসরত মানুষের মর্যাদা বৃদ্ধি করেছে একমাত্র রাঙামাটি চারুকলা একাডেমী৷ এছাড়া বহু সরকারী আমলাদের কাছে অনেক বার আবেদন নিবেদন করেও কোন কাজ হয়নি তারা কেবল তাদের প্রতিশ্রুতি দিয়েছেন৷ আমাদের দেশে অনেক ধনাঢ্য ব্যাক্তি রয়েছেন যারা রাঙামাটি চারুকলা একাডেমীর উন্নয়নে ভুমিকা রাখতে পারেন, বলেন রাঙামাটি চারুকলা একাডেমীর অধ্যক্ষ৷
প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ রাঙামাটি চারুকলা একাডেমীর ভাল কাজ গুলি অনলাইন মিডিয়ার সংবাদ মাধ্যমে বহিবিশ্বে তুলে ধরার প্রতিশ্রুতি দেন এবং এখন থেকে অনলাইন মিডিয়া সংবাদ কর্মীরা প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রতি কান্ত তঞ্চঙ্গ্যা’র পাশে থাকবেন বলে জানান৷
---
অনলাইন মিডিয়া কর্মীদের প্রানপ্রিয় নেতা ড. জানে আলম রাবিদ বেলা দেড়টায় রাঙামাটি সদর জোন ১৬ ইনফেন্টারী রেজিমেন্ট এর অধিনায়ক ল্যাঃ কর্ণেল মালিক শামসউদ্দিন মোহাম্মদ মঈন পিএসসি’র সাথে সৌজন্য স্বাক্ষতে মিলিত হন৷ উভয়ে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী ও পার্বত্য এলাকার পর্যটন নিয়ে দীর্ঘ আলোচনা করেন৷
এসময় বিজয় নিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক,বাংলাদেশ জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক,বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শামসুল আলম স্বপন, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও প্রধান সম্পাদক,বাংলাদেশ জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সহ সভাপতি,বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের সহ সভাপতি, সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর নির্বাহী সম্পাদক ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সহ সভাপতি কাজী আব্দুর রউফ ও স্কিল১০০ ডটকম এর প্রশাসনিক কর্মকর্তা শাহিনা আক্তার প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ এর সাথে ছিলেন৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)