শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » মুজিব হল দখলদারদের বিরুদ্ধে আফরুজার কঠোর হুশিয়ারি
প্রথম পাতা » গাইবান্ধা » মুজিব হল দখলদারদের বিরুদ্ধে আফরুজার কঠোর হুশিয়ারি
শনিবার ● ৬ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুজিব হল দখলদারদের বিরুদ্ধে আফরুজার কঠোর হুশিয়ারি

---গাইবান্ধা  প্রতিনিধি :: বামনডাঙ্গা আব্দুল হক কলেজের দখল হয়ে যাওয়া মুজিব হল উদ্ধারে দখলদারদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন কলেজ সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতা আফরুজা বারী। বলেছেন, ‘যেকোন মূল্যে মুজিব হল দখলমুক্ত করা হবে।এজন্য সোজা আঙ্গুলে কাজ না হলে আঙ্গুল বাঁকা করতেও দ্বিধা করব না।’
সম্প্রতি কলেজ কমিটির জরুরী এক সভা শেষে তিনি এ হুশিয়ারি দেন দখলকারীদের বিরুদ্ধে। এর আগে সভায় কলেজটিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সব ধরণের ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেন তিনি।এসময় সুন্দরগঞ্জ উপজেলা পরিষেদের নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এলাকার সচেতনজন ও প্রাক্তণ শিক্ষার্থীরা বর্তমানে শিক্ষার্থীশূণ্য কলেজের ছবি দিয়ে হতাশাজনক পোস্ট দেন।স্থানীয় সংসদ সদস্যও এ সংক্রান্ত একটি পোস্ট দেন ফেসবুকে।
কলেজেটির প্রাক্তন এক শিক্ষার্থী এ সংক্রান্ত এক পোস্টে বলেছেন, “ঘড়িতে সময় সকাল ১০:৪৫ মিনিট। ষ্টেশন এলাকায় আসলাম বিশেষ একটা দরকারে। হঠাৎ চোখ পড়লো আমার প্রিয় আব্দুল হক ডিগ্রী কলেজের দিকে।একি হাল! প্রায় শিক্ষার্থীশূন্য কলেজ ক্যাম্পাস। ভাবলাম আজকে সরকারি ছুটির দিন। কিন্তু না! পরে জানতে পারলাম কোন সরকারি ছুটি নেই। তাহলে এই হাল কেন? এর দায় কার?” পোস্টে এ বিষয়ে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ কামণা করেন প্রাক্তন এ শিক্ষার্থী।
কলেজের এমন বেহাল দশা নিয়ে ফেসবুক পোস্টের বিষয়টি বিবেচনায় নিয়ে আফরুজা বারী বলেন, ‘আব্দুল হক কলেজের গৌরব আছে, আছে ঐতিহ্য। এই ঐতিহ্য যাতে কোনভাবে বিনষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে নজর দিতে হবে।যার যার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে। কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনে কঠোর হতে হবে।’
কলেজ কমিটির সভা শেষে এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শনকালে দখল হয়ে যাওয়া কলেজের মুজিব হল উদ্ধারে দখলদারদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন আফরুজা। বলেন, ‘যেকোন মূল্যে মুজিব হল দখলমুক্ত করা হবে।এজন্য সোজা আঙ্গুলে কাজ না হলে আঙ্গুল বাঁকা করতেও দ্বিধা করব না।’

গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ
গাইবান্ধা :: গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপী রোববারের হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধার উদ্যোগে গতকাল শনিবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রেলগেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিপিবি কার্যালয় চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ছয় মাসের মধ্যে অযৌক্তিক ভাবে এই ফ্যাসিবাদী সরকার তিন দফায় গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাসের এই মূল্যবৃদ্ধি মানুষের জীবন যাত্রার উপর সরাসরি প্রভাব পড়বে। বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় মধ্যবিত্ত নি¤œবিত্তদের কষ্টের কথা না ভেবে ব্যবসায়িদের স্বার্থে দফায় দফায় নিত্য প্রয়োজনী জিনিষ পত্রের দাম বাড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। বক্তারা গরীব মেহনতী মানুষের স্বার্থে জনগণকে এই হরতাল সফল করার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটিরি প্রেসিডয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল,বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক আহসানুল হাবীব সাঈদ,আহ্বায়ক মঞ্জুরুল আলম মিঠু, বাসদ সমন্বয়ক গোলাম বব্বানী প্রমূখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)