শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » রোগ মুক্তির আশায় পানি নিতে মাঠের মধ্যে হাজার হাজার লোক সমাগম
প্রথম পাতা » খুলনা বিভাগ » রোগ মুক্তির আশায় পানি নিতে মাঠের মধ্যে হাজার হাজার লোক সমাগম
শনিবার ● ৬ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোগ মুক্তির আশায় পানি নিতে মাঠের মধ্যে হাজার হাজার লোক সমাগম

---ঝিনাইদহ  প্রতিনিধি :: ঝিনাইদহে এবার দুরন্ত মাঠের টিউবওয়েলের পানিতে সব রোগের মুক্তি মিলছে, রোগ মুক্তির আশায় টিউবয়েলের পানি নিতে সেখানে হাজার হাজার লোক জনের সমাগম হচ্ছে। জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর থেকে ভিখের মোড় নামক স্থানে যেতে ডান পাশের দুরন্ত মাঠের মধ্যে একটি মেহগনি বাগান আছে। সেই বাগানের ভিতর সদ্য অবস্তিত একটি টিউবওয়েলের পানি পান করলেই সব রোগ মুক্তি পাচ্ছেন মানুষ। এমন গুজব খবর চারিদিকে ছড়িয়ে পড়লে সেখানে প্রতিদিন হাজার হাজার লোক জনের সমাগম হচ্ছে রোগমুক্তির আশায় পানি সংগ্রহ করার জন্য। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেখানে একটি সদ্য নলকূপ স্থাপন করা হয়েছে, স্থানীয় লোকজন জানায়, এলাকার ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল নলকুপটি ঐ এলাকার কৃষকদের পানি পান করার সুবিধার্থে স্থাপন করেছেন। কে বা কারা এধরনের গুজব রটনা করেছে এই নলকূপের পানি পান করলে সমস্ত রোগব্যাধি ভালো হয়ে যাবে। তবে কারো রোগ ভালো হয়েছে এমন কোনো সঠিক তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে অনেক দূর থেকে গভীর রাত্রেও সেখানে লোকজন আসছে ও রোগ মুক্তির আশায় পানি সংগ্রহ করছে। দেখা যায়, অনেক মহিলা তাদের পারিবারিক অন্যান্য সদস্যদের নিয়ে দূর দুরান্ত থেকে এখানে আসছে রোহ মুক্তির আশায়। কিন্তু ঐস্থানটিতে কোনো ধরনের নিরাপত্তা ব্যাবস্থা না থাকায় যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। নাম প্রকাশে অনিচ্ছুক, একজন জানায়, তিনি দীর্ঘদিন প্যারালাইজড রোগে পড়ে আছেন। পরে ঐ নলকূপের পানি পান করে রোগমুক্তি হবে এ আশায় তিনি সেখানে যান এবং পানি পান করেন। কিন্তু পানি পান করে রোগমুক্ত হননি বলে তিনি সাংবাদিকদের জানায়। স্থানীয়রা জানান, গত রোজার আগে ২নং মধুহাটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাঠের কৃষকদের পানি পান করার জন্য একটি টিউবওয়েল স্থাপন করেন। গত ২০ দিন আগে লোকমুখে আলোচনা আসতে থাকে, কে যেন স্বপ্ন দেখেছে এই টিউবওয়েলের পানি আর আশকেল (দাতন) গাছের শিড়ক বাকল খেলে রোগ, বালা মছিবত দূর হচ্ছে। এরপর থেকেই ১/২ করে লোকজন বাড়তে থাকে। তবে বর্তমানে হাজার হাজার লোকজনের ভিড় জমছে। পানি নিতে তালসার গ্রামের রহমান, সেলিম বলেন, তারা আতœীয়ের মাধ্যমে জেনেছেন, একজন স্বপ্নে দেখেছে টিউবওয়েলের পানি খেলে রোগ ভালো হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে টিউবওয়েলের পানি নিতে। তাই আমরা দেখার জন্য এসেছি। সেই সাথে পানিও নিয়ে যাচ্ছি। তবে কে স্বপ্নে দেখেছে তা খোঁজ করেও পাওয়া যায়নি। এ বিষয়ে ২নং মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল কোন প্রকার মন্তব্য করতে রাজি হননি।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ