শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে স্বামী হত্যার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে স্ত্রী-সন্তান
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে স্বামী হত্যার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে স্ত্রী-সন্তান
শনিবার ● ৬ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে স্বামী হত্যার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে স্ত্রী-সন্তান

---ঝিনাইদহ প্রতিনিধি  :: রজনী, ইভা ও শোভা তিন বোন। এদের মধ্যে রজনী সবার বড়। ৮ম শ্রেণিতে পড়াশোনা করে। বাবা নিহত হওয়ার পর তার পড়ালেখা প্রায় বন্ধের পথে। স্কুলে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে মামলা তুলে নিতে হুমকি দেয়। ইভার বয়স ৬ বছর। আর শোভার বয়স মাত্র ৫ মাস। জন্মের ২ মাস পর বাবাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। আর তাদের বাবা হত্যার বিচারের দাবিতে গ্রামবাসীর সাথে মায়ের কোলে ৫মাসের কন্যা শিশু শোভাসহ তিন বোন দাড়িয়েছেন মানববন্ধনে। শুধু হত্যা করেই ক্ষ্যান্ত হয়নি সন্ত্রাসীরা। মামলা তুলে নেওয়ার জন্য নিহতের পরিবারের সদস্যদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীরা। এমন অভিযোগ নিহতের পরিবারের স্বজনদের। শনিবার সকালে ১০টায় ঝিনাইদহ সদর উপজেলার কুবিরখালী গ্রামে জামিরুল হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করে গ্রামবাসী। গ্রামবাসীর অভিযোগ, জামিরুল হত্যায় জড়িতরা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে পরিবারের স্বজনদের হুমকি দিচ্ছে। নিহতের মামা মোশারফ হোসেন বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন ঝিনাইদহ সদর থানায়। এরমধ্যে তিনজন কারাগারে আটক আছে। মানববন্ধনে নিহত জামিরুলের চাচাতো ভাই সাইফুল ইসলাম বলেন, এপ্রিল মাসের ১৯ তারিখে চুলকনির বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ভাইকে গুলি করে হত্যা করে। মামলার আসামিরা আটক হলেও জামিনে বের হয়ে এসে মামলা তুলে নিতে আমাদের হুমকি দিচ্ছে। আমরা এই হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি। গ্রামবাসী জাহিরুন নেছা বলেন, জামিরুল অত্যান্ত ভদ্র ছেলে ছিল। তাকে গুলি করে মেরে ফেলা খুবই খারাপ কাজ। গ্রামের কেউ কোন বিপদে পড়লে জামিরুল সবার আগে এগিয়ে আসতো। নিহতের স্ত্রী রেহেনা বেগম বলেন, আমার তিনটা মেয়ে। কিভাবে তাদের মানুষ করবানে ? বড় মেয়ের লেখাপড়া প্রায় বন্ধের পথে। মামলা তুলে নিতে সন্ত্রাসীরা বিভিন্নভাবে চাপ দিচ্ছে। আমার স্বামী হত্যার সাথে জড়িতদের কঠিন শাস্তি চাই। হত্যার সময় আমার স্বামীর কাছে যে মোটরসাইকেল ছিল, সেটা এখনো উদ্ধার হয়নি। নিহতের বড় মেয়ে রজনী জানায়, বাবা মারা যাওয়ার পর কোচিং বন্ধ হয়ে গেছে। স্কুলে যাওয়ার পথে সন্ত্রাসীদের লোকজন আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়। এইজন্য স্কুলেও যেতে পারছি না। আমি আমার বাবা হত্যার বিচার চাই। মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ জুয়েল বলেন, জামিরুল অত্যন্ত ন¤্র ও ভদ্র ছেলে ছিল। পূর্ব পরিকল্পিতভাবে জামিরুলকে চিহ্নিত সন্ত্রাসীরা হত্যা করেছে। এলাকার মানুষের খুব উপকার করতো সে। পুরো ইউনিয়নবাসী এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, পুলিশ এই মামলা সকল আসামিকে গ্রেফতার করেছে। মামলা তুলে নেওয়ার হুমকির ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ করা হয়নি।। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিবো। উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ২০১৯ সালের ১৯ এপ্রিল রাত ৮ টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে কুবিরখালী গ্রামের মাঠে জামিরুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ