শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » বৈষম্যর প্রতিবাদে খাগড়াছড়িতে সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ
প্রথম পাতা » খাগড়াছড়ি » বৈষম্যর প্রতিবাদে খাগড়াছড়িতে সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ
সোমবার ● ৮ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৈষম্যর প্রতিবাদে খাগড়াছড়িতে সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ

---প্রেস বিজ্ঞপ্তি :: পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ী-বাঙ্গালী সম্প্রদায়ের নিরাপত্তার স্বার্থে, প্রত্যাহারকৃত সেনাক্যাম্পের খাসভূমি দখলরোধ করতে ও পাহাড় হতে সন্ত্রাস নিমূল করতে পার্বত্য চট্টগ্রাম হতে ইতিপূর্বে প্রত্যাহারকৃত সকল সেনা ক্যাম্প পুনঃস্থাপন ও নতুন নতুন সেনা ক্যাম্প স্থাপন করা, খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়, দাতা সংস্থা ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বিতরণকৃত গবাদি পশু, সেচ পাম্প ও পাওয়ার টিলার বিতরণে পাহাড়ী-বাঙ্গালী বৈষম্য এবং খাগড়াছড়ি জেলা শহরের টিএন্ডটি গেইট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে প্রবীন হিতৈষী সংঘের ভবন নির্মান করার প্রতিবাদ ও দ্রুত মাঠ বিদ্যালয়ের নামে বন্দোবস্তি দেওয়ার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ।
আজ সোমবার দুপুরে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জি. আব্দুল মজিদ।
জেলা সভাপতি মো. আসাদুল্লাহ আসাদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি মো. সুমন আহমেদ, সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন কায়েশ ও  সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন ও পাহাড়ে বসবাসরত নাগরিকদেও নিরাপত্তা নিশ্চিতকল্পে দ্রুত প্রত্যাহারকৃত সকল সেনা ক্যাম্প পুনঃস্থাপন ও নতুন নতুন সেনা ক্যাম্প স্থাপন ক তে হবে।
বাঙ্গালীরা যুগ যুগ ধরে সর্বক্ষেত্রে সরকারী সুযোগ থেকে বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়ে আসছে। সম্প্রতি, খাগড়াছড়ি জেলা পরিষদ কর্তৃক জেলার বিভিন্ন উপজেলায় কৃষি সরঞ্জামাদি বিতরনের খতিয়ান থেকে বিষয়টি আবারো প্রতীয়মান হয়েছে। সর্বশেষ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির আওতায় খাগড়াছডড়ির বিভিন্ন উপজেলায় কৃষকদের মাঝে সেচ পাম্প ও পাওয়ার টিলার বিতরণের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে বিতরণকারী প্রতিষ্ঠান খাগড়াছড়ি জেলা পরিষদ। সরঞ্জামাদি বিতরণ করার ক্ষেত্রে বাঙ্গালীদেরকে নামমাত্র অংশীদার করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
নেতৃবৃন্দ বলেন, কৃষি সরঞ্জামাদি বিতরনের ক্ষেত্রে এই বৈষম্যের দায়ভার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ও কোন ভাবে এড়াতে পারে না। তাছাড়া একজন স্থানীয় প্রতিনিধি অবশ্যই সকল ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে কাজ করবেন কিন্তু খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জনাব কংজরী চৌধুরী বেশ কয়েকটি উপজেলায় নিজ হাতে সরঞ্জাম বিতরণ করলেও তিনি পাহাড়ী-বাঙালি বৈষম্যের বিষয়টি নিয়ে কোনো আওয়াজ করেননি। সুতরাং এরকম একজন সাম্প্রদায়িক মানসিকতার চেয়ারম্যান দিয়ে পার্বত্য জেলা পরিষদ চলতে পারেনা বলে দাবি পিবিসিপি নেতৃবৃন্দের।
জেলা শহরের টিএন্ডটি গেইট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে প্রবীন হিতৈষী সংঘের ভবন নির্মান করার বিষয়ে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, একজন জেলা পরিষদ চেয়ারম্যান কিভাবে একটি বিদ্যালয়ের সাইন বোর্ড ভাংতে পারেন? এ ঘটনায় জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর পদত্যাগ দাবি করে অবিলম্বে উক্ত বিবাদমান মাঠ বিদ্যালয়ের নামে বন্দোবস্তির দাবি জানান তারা।
এসময় পিবিসিপি নেতৃবৃন্দ উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা পরিষদ চেয়ারম্যানের মতো একজন অনির্বাচিত, অযোগ্য ও সাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ ব্যক্তিকে অপসারণ করে শীঘ্রই নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদে একজন নির্বাচিত ও অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ জনপ্রতিনিধিকে দ্বায়িত্ব দিতে সরকারের নিকট আবেদন জানান।

এসময় জেলা সহ- সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ আশ্রাফুল আলম রনি সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আর্কাইভ