শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদী রেলস্টেশনে মুক্তিযোদ্ধাদের অবস্থান ধর্মঘট
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদী রেলস্টেশনে মুক্তিযোদ্ধাদের অবস্থান ধর্মঘট
সোমবার ● ৮ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদী রেলস্টেশনে মুক্তিযোদ্ধাদের অবস্থান ধর্মঘট

---ঈশ্বরদী প্রতিনিধি :: মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিম হত্যার মূল আসামি গ্রেফতার,দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান ও প্রধান মন্ত্রীর সাথে সাক্ষাতের দাবিতে ঈশ্বরদী রেল স্টেশনে ট্রেন অবরোধ,বিক্ষোভ মিছিল,অবস্থান ধর্মঘট কর্মসুচি পালন ও পথসভা অনুষ্ঠিত হয়।  আজ সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপি মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এসব কর্মসুচি পালন করা হয়। এ সময় তারা আন্তঃনগর কপোতাক্ষ,রুপসা ও আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেন অবরোধ করেন। এতে আওয়ামীলীগসহ অংগ সংগঠনের নেতারাও অংশ নেন। মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘট ও পথসভায় বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন বিশ্বাস,ফজলুর রহমান ফান্টু,আইয়ুব আলী, রিয়াজ উদ্দীন,আওয়ামীলীগ নেতা ইসাহক আলী মালিথা, হাবিবুল ইসলাম,রেজাউল করীম রাজা,জহুরুল ইসলাম মালিথা,মহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম,আতিয়া ফেরদৌস কাকলী,যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন ও নিহত মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিমের ছেলে তন্ময়, । বক্তারা অভিযোগ করে বলেন, নির্মানাধীন রুপপুর পরমাণু প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরনের ২৮ কোটি টাকা অবৈধভাবে ভাগাভাগিতে বাধা দেওয়ায় গত ৬ ফেব্রুয়ারি রাত নয়টায় আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিমকে তার নিজ বাড়িতে গিয়ে একটি চিহিৃত চক্রের সদস্যরা গুলি করে হত্যা করে। তারা বলেন,মূল আসামি স্পষ্ট হওয়ার পরও গ্রেফতারে কাল ক্ষেপন করা হচ্ছে। তবে নিহত সেলিমের ছেলে তন্ময় দাবি করে বলেন, আমরা যদি প্রধান মন্ত্রীর সাথে সাক্ষাত করতে পারতাম তাহলে প্রধান মন্ত্রী নিশ্চয় আসামি গ্রেফতার ও সঠিক বিচারের ব্যবস্থা করতেন বলে বিশ্বাস করি। বক্তারা আরও বলেন, আগামি তিন দিনের মধ্যে চিহিৃত মূল হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে বলেন, ঘোষিত সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে রেল ও সড়ক পথ অবরোধসহ বৃহত্তর কর্মসুচি পালন করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)