শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ জুলাই ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » সর্বরোগ ভাল হওয়া আলোচিত সেই পানির কলটি অপসারিত
প্রথম পাতা » খুলনা বিভাগ » সর্বরোগ ভাল হওয়া আলোচিত সেই পানির কলটি অপসারিত
বুধবার ● ১০ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সর্বরোগ ভাল হওয়া আলোচিত সেই পানির কলটি অপসারিত

---ঝিনাইদহ প্রতিনিধি :: টিউবওয়েলের পানি পান করলে ক্যান্সার, প্যারালাইজড, বোবা, অন্ধ ও ল্যাংড়াসহ সর্ব রোগ ভাল হচ্ছে এমন মিথ্যা গুজব ছড়িয়ে ১০/১২ দিন ধরে হাজার হাজার মানুষ জড়ো করে প্রতারণা করা হচ্ছিল। অবশেষে সেই টিউবওয়েলটি জেলা প্রশাসকের নির্দেশে খুলে ফেলা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর পুলিশ ফাড়ির এসআই মোঃ দেলোয়ার হোসেন কলটি খুলে নিয়ে যান। এ সময় স্থানীয় মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েল উপস্থিত ছিলেন। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম খবরের সত্যতা স্বীকার করে জানান, গত কয়েকদিন ধরে কলের পানিতে সর্ব রোগ ভাল হচ্ছে এমন গুজব ছড়িয়ে মানুষ জড়ো করা হচ্ছিল। খবরটি পত্রিকা ও ফেসবুকে ভাইরাল হলে জেলা প্রশাসকের নির্দেশে আমি ঘটনাটি সরেজমিন তদন্ত করি। কলের পানি নিতে আসা ব্যক্তিদের বক্তব্য নিয়ে জানতে পারি তাদের কারো অসুখ ভাল হযনি। যারা আসছেন তারা সবাই নতুন। প্রথম দিন পানি নিয়ে দ্বিতীয় দিন আর কেও আসেনি। ফলে বিষয়টি শ্রেফ গুজব বলে মনে হয়। ফলে প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক পানির কলটি অপসারণ করার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর (বাজার-গোপালপুর) গ্রামের পূর্বপাড়া মাঠের মধ্যে সদ্য বসানো একটি টিউবওয়েলের পানি পান করলে বা ওই পানি নিজের শরীরে লাগিয়ে নিলে সব ধরনের রোগ ভালো হয়ে যাচ্ছে এমন প্রচারে প্রতিদিন হাজার হাজার মানুষ পানি পান করতে আসছিল। তবে সেখানে পুরুষের পরিবর্তে দুর দুরান্ত থেকে হাজারো নারীর আগমন ঘটে। কেও বলেন নি রোগ ভাল হচ্ছে। সবাই বলেছেন শুনেছেন ভালো হচ্ছে তাই এসেছেন।

ঝিনাইদহ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু
ঝিনাইদহ :: ঝিনাইদহ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামানের বিরুদ্ধে নীতিমালা বহির্ভুত ছাত্র ভর্তি ও জাল ভাউচার বানিয়ে লাখ লাখ টাকা আত্মসাত করার অভিযোগ তদন্ত করা হচ্ছে। বুধবার দুপুরে শিক্ষা অধিদপ্তরের খুলনার বিভাগীয় পরিচালক ড. হারুন অর রশিদ চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল ঝিনাইদহে তদন্ত করতে আসেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলাম টুকুর ১০৩৮ স্মারকের আলোকে তদন্ত দল ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেবের অফিসে অভিযোগকারীদের সাক্ষ্য গ্রহন করেন। সাক্ষ্য গ্রহনকালে অভিযোগকারীদের বক্তব্য রেকর্ড করা হয়। এ সময় অভিভাবকরা নীতিমালা বহির্ভুত ছাত্র ভর্তির তথ্য ভিত্তিক রেকর্ড তদন্ত দলের কাছে হস্তান্তর করেন। শিক্ষা অধিদপ্তরের খুলনার বিভাগীয় অফিসের গবেষনা কর্মকর্তা কামরুজ্জামান ও সহকারী পরিচালক ইনামুল ইসলাম তদন্ত দলের সাথে উপস্থিত ছিলেন। অভিযোগকারীরা তাদের লিখিত বক্তব্যে উল্লেখ করেন, প্রধান শিক্ষক মিজানুজ্জামান জেলা প্রশাসকের নাম ভাঙ্গিয়ে ছাত্র প্রতি আড়াই লাখ টাকা ঘুষ নিয়ে বিভিন্ন ক্লাসে আনুমানিক ২৮ জন ছাত্র ভর্তি করেন। তার এই অনৈতিক কাজে সহায়তা করেন শিক্ষক গোলাম সারোয়ার ও নাইটগার্ড ওসমান আলী। এছাড়া জাল ভাউচার তৈরী করে এই সিন্ডিকেট বিভিন্ন খাতের লাখ লাখ টাকা লোপাট করেন। এসবের প্রমানাদি ও দলিল পত্র । শিক্ষা অধিদপ্তরের খুলনার বিভাগীয় অফিসের তদন্ত দলের কাছে হস্তান্তর করা হয়। অভিযোগকারীরা জানান, এরপরও যদি দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করা হয় তবে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর অভিযোগসহ জেলা শহরে ব্যাপক আকাওে মানববন্ধন কর্মসুচি ঘোষনা করা হবে।

ঝিনাইদহ কৃষক-কৃষাণীদের মাঝে বিনামুল্যে ছাগল, ধানঝাড়া মেশিন ও বীজ বিতরণ
ঝিনাইদহ :: ঝিনাইদহে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামুল্যে ছাগল, ধানঝাড়া মেশিন ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ উপকরণ বিতরণ করা হয়। প্রভা সোসাইটির সভাপতি এমদাদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার রুবেল হাওলাদার। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন প্রভা সোসাইটির নির্বাহী পরিচালক এনামুল কবির বকুল। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে চেক রিপাবলিক থ্রো এমবেসি অব চেক রিপাবলিক ইন নিউ দিল্লির সহযোগিতায় প্রভা সোসাইটির আয়োজনে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৫৬ কৃষক-কৃষাণীদের মাঝে ছাগল, ধানঝাড়া মেশিন ও বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভা সোসাইটির প্রোগ্রাম অফিসার শাহীন আলম সাইম।

অপহরণ ও ধর্ষণের মামলায় ঝিনাইদহের লিপনসহ দু,জনের ১৪ বছর জেল
ঝিনাইদহ :: চুয়াডাঙ্গার জীবননগরে এক গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুই জনকে ১৪ বছর করে কারাদন্ডাাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলো ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের তোতা মিয়ার ছেলে লিপন আলি ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের সোনাই মন্ডলের ছেলে হাবিল হোসেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালে ৯ নভেম্বর বিকেলে ওই গৃহবধূ শ্বশুড়বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলার বড়খাপুর গ্রাম থেকে পিতার বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর আন্দুলবাড়িয়া গ্রামে যাচ্ছিলেন। তিনি গাড়ি থেকে নেমে জীবননগর আন্দুলবাড়িয়া বাজারে অপেক্ষা করছিলেন। পরে হেটে বাড়ির দিকে যাওয়ার সময় গ্রামের মাঠে তাকে একা পেয়ে হাবিল হোসেন, লিপন আলিসহ ৫-৭ জন অস্ত্রের মুখে জিম্মি করে মোটর সাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায়। গৃহবধূর পরিবার অপহরণের বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ৩ দিন পর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রাম থেকে গৃহবধূকে উদ্ধার করে। অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ১২ নভেম্বর হারেজ মন্ডল বাদি হয়ে দুই জনের নাম উল্লেখসহ কয়েক জনকে অজ্ঞাত আসামি করে জীবননগর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। জীবননগর থানার এসআই শেখ আজগর আলি মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ১৪ জানুয়ারি দুই জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ ৫ বছর পর ৯ জন সাক্ষীর মধ্যে ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক একজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে দুই জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় ১৪ বছর করে কারাদন্ড ৫হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় লিপন আলি আদালতে উপস্থিত ছিলো। অন্য আসামি হাবিল হোসেন পালাতক।

ঝিনাইদহের বারবাজারে মেয়াদ উত্তির্ণ ঔষধ প্যাকেটে ভরে বাজারজাত করার অপরাধে দুই ফার্মেসীকে জরিমানা
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে মেয়াদ উত্তির্ণ ওসুধ নতুন প্যাকেটে ভরে বাজারজাত করার অপরাধে দুই ফার্মেসী মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান বাজার তদারকি টিম। মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অদিপ্তরের ঝিনাইদহ সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এই জরিমানা করেন।সুচন্দন মন্ডল জানান, তারা নিয়মিত ঝিনাইদহ জেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান বাজার তদারকি কার্যক্রম পরিচালন করেন। মঙ্গলবার কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় দুটি ফার্মেসীতে মেয়াদ উত্তির্ণ ওসুধ নতুন প্যাকেটে ভরে বিক্রি করার অপরাধে বিশ্বাস ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং মুক্তি ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।

ঝিনাইদহে মৌসুমী ফল উৎসব ও বর্ষাকালীন সাহিত্য আসরে সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম
ঝিনাইদহ :: ঝিনাইদহে মৌসুমী ফল উৎসব ও বর্ষাকালীন সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের শিশু একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা সাহিত্য পরিষদ। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টটর খাইরুল ইসলাম, সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম, জেলা সাহিত্য পরিষদের সহ-সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব আলী, জেলা সাহিত্য পরিষদের এম এ কবীরসহ অন্যান্যরা। এসময় নাচ, কবিতা আবৃতি, গান পরিবেশন করেন জেলা সাহিত্য পরিষদের শিল্পীসহ নানা সংগঠনের শিল্পীরা। চলে আম, কাঠাল, জামরুল, তরমুজসহ দেশীয় মৌসুমি ফল পরিবেশন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে সাহিত্যকরা অংশগ্রহণ করেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ