শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » ডাবুয়া খালের বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে রাঙামাটি সড়কসহ রাউজান উপজেলার বহু গ্রাম
প্রথম পাতা » চট্টগ্রাম » ডাবুয়া খালের বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে রাঙামাটি সড়কসহ রাউজান উপজেলার বহু গ্রাম
শনিবার ● ১৩ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডাবুয়া খালের বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে রাঙামাটি সড়কসহ রাউজান উপজেলার বহু গ্রাম

---আমির হামজা. রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের রাউজানের মানুষের জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান অংশ হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। তীব্র স্রোতে কারনে রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে পড়েছে। বিভিন্ন গ্রামে বাড়িতে ও স্কুলে পানি ডুকে পড়েছে। অবিরাম বর্ষণের পানির সাথে গতকাল আজ ১৩ জুলাই শনিবার সকালে পাহাড়ী ঢলের পানি এসে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্র সমূহ বলেছেন রাউজানের পূর্বাংশ জুড়ে রয়েছে পার্ব্বত্য জেলার অসংখ্য পাহাড়। এসব পাহাড় থেকে নেমে আসা পানির চাপে উপজেলার উত্তরাংশের ডাবুয়া খালের বাঁধ ভেঙ্গে গেছে। ভাঙ্গা বাঁধে তীব্র বেগে পানি রাস্তা-ঘাটের উপর দিয়ে গড়িয়ে এসে রাউজানকে ডুবিয়ে দিয়েছে। এলাকার লোকজন বলেছেন সর্তার বেড়ি বাঁধ এখন অত্যাধিক ঝুকিপূর্ণ হয়ে আছে। এই খালের বাঁধ ভেঙ্গে পড়লে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। শনিবার সকাল থেকে দেখা গেছে রাঙামাটি সড়কের উপর দিয়ে হাঁটু থেকে কোমর পানি গড়াচ্ছে। উপজেলা ও পৌরসদরের বেশিরভাগ এলাকার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। পরিদর্শনে দেখা যায়, উপজেলার চিকদাইর,বিনাজুরী,পূর্বগুজরা,উরকিরচর,নোয়াপাড়া,বাগোয়ান, পশ্চিম গুজরা,গহিরা, নোয়াজিশপুর, ডাবুয়া, নাতোয়ান বাগিছা ইউনিয়নের বেশিরভাগ গ্রামের বাড়ীঘরে পানি ডুকেছে। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বিভিন্ন পয়ন্ট হাঁটু থেকে কোমরর পানিতে তলিয়ে গেছে। এই সড়কে বন্ধ রয়েছে যানচলাচল। স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায়, বাঁধ ভাঙ্গা খালের পানির চাপে বেশিরভাগ কাঁচা,পাকা রাস্তা ছিন্নভিন্ন হয়ে গেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় পাঠদান কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে। রাউজান উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নিয়াজ মোরশেদ জানান, শনিবার মধ্য রাত থেকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সর্তা খাল ও ডাবুয়া খালের বাঁধ ভেঙ্গে বেশ কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান লায়ন সরোয়াদ্দি সিকদার,চিকদাইর ইউনিয়নের চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী, উরকিরচরের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল জানিয়েছেন তাদের ইউনিয়নের বেশির ভাগ রাস্তাঘাটের উপর দিয়ে পানি গড়াচ্ছে। কিছু কিছু গ্রামের বাড়ীঘরে হাটু পানি হয়েছে। খাল ও নদীর পাশে থাকা রাস্তা সমূহ ধসে গিয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলের পানিতে দুর্গত মানুষকে প্রয়োজনীয় সাহার্য্য সহায়তা দান করতে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিদেশ দিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম। উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেছেন প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলায় আওয়ামীলীগের সাথে যুবলীগের নেতাকর্মীরা দুর্গতদের পাশে রয়েছেন।





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল
লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)