শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে নদী থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে নদী থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
শনিবার ● ১৩ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে নদী থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে আত্রাই নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার বিকেল ৬টার দিকে উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয় লোকজন উপজেলার জাতোপাড়া এলাকায় নদীর তীর থেকে শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে অর্ধগলিত ওই শিশুটির মরদেহ উদ্ধার করে। ”

তিনি আরো জানান, শিশুটির বয়স প্রায় ছয় থেকে সাত বছর হবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিন থেকে ৪ দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে।

তিনি জানান, শরীরে পচন ধরায় তাকে চেনা যাচ্ছে না। যার কারণে তার নামপরিচয় এখনো জানা যায়নি। শিশুটি নদীতে পড়ে মৃত্যু হয়েছে নাকি কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির বাড়ি কোন এলাকায় তা জানতে পুলিশ কাজ করছে।

আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতে ৩জনের সাজা


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বাল্য বিয়ের অপরাধে ২জন ও একজন মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

সাজাপ্রাপ্তরা হল, নাটোর জেলার লালপুর উপজেলার হাসিমপুর গ্রামের দিপেন চন্দ্রের ছেলে দিলিপ কুমার প্রাং(২৮) এবং আত্রাই উপজেলার মিরাপুর গ্রামের ডোমন প্রাং এর ছেলে সুদেব প্রাং (২৭), সাহেবগঞ্জ সরদার পাড়া গ্রামের ইছর পিয়াদা পুত্র মাদকসেবী সিরাজুল পিয়াদা (৩২) ।

আত্রাই থানা সুত্রে জানা যায়, আত্রাই উপজেলা ব্রজপুর গ্রামে বাল্য বিবাহ অনুষ্টিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বর দিলিপ কুমার প্রাং ও অপরদিকে এএসআই কামরুজ্জামান সঙ্গীস ফোর্সসহ উপজেলার মিরাপুর গ্রামে অভিযান চালিয়ে সুদেব প্রাং এবং গোপন সংবাদের ভিত্তিতে সাহেবগঞ্জ সরদার পাড়া গ্রামের ইছর পিয়াদা পুত্র মাদকসেবী মিরাজুল পিয়াদাকে আটক করে।

পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম বাল্য বিবাহের অপরাধে দিলিপ কুমার প্রাং , সুদেব প্রাং কে দশ হাজার টাকা জরিমানা ও মাদকসেবী সিরাজুল পিয়াদাকে ২মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ছেলে ধরা গুজবে কান দিবেন না :  ওসি মোসলেম উদ্দিন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত ইস্যু ছেলে ধরা গুজবে কাউকে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন আত্রাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন।

এ পর্যন্ত ছেলে ধরার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। তাই এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আহবান জানান তিনি।

আজ শনিবার সকালে তার নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আত্রাই থানা নবাগত ওসি মোসলেম উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ছেলে ধরা গুজব নিয়ে তিনি বলেন সাম্প্রতিক সময়ে একদল দুষ্টবুদ্ধিসম্পন্ন চক্র দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যান্ত অঞ্চল পর্যন্ত যে ছেলে ধরা বিষয়টি ভাইরাল করেছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন, এতে করে সাধারন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আমরা আমাদের শৈশবকালে শুনেছিলাম কোন সেতু বা বড় প্রকল্প নির্মাণে কোন একটি পরিবারের এক মায়ের এক ছেলের বলিদান কিংবা আস্ত একটা ছাগল অথবা গরুর প্রয়োজন হতে তাও কতটুকু সত্য আমরা জানতাম না, কিন্তু সাম্প্রতিক সময়ে যারা ফেসবুকে ছেলে ধরা বিষয়টি ভাইরাল করেছে তারা স্পষ্ট উল্লেখ করেছে ২০ থেকে ২৫ এর ভেতর যেকোন ছেলেকে অপহরণ কিংবা মাথা কেটে নেওয়া হচ্ছে।

যদি বিষয়টি সত্য হতো তাহলে জাতীয় গনমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গনমাধ্যমে তা উঠে আসতো, তাছাড়া বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা পদ্মাসেতু নির্মান প্রকৌশলীদের সাথে আলাপ করেছে, তারা বিষয় মিথ্যা আখ্যা দিয়ে বলেন, যে বা যারা এবিষয়ে সমাজ তথা দেশে আতঙ্ক সৃষ্টি করছে তাদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন, তাই সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করেন তারা।

তিনি আরো বলেন, যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনাসহ সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।





আর্কাইভ