শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে এইচএসসিতে র্শীষ স্থানে চুয়েট স্কুল এন্ড কলেজ
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে এইচএসসিতে র্শীষ স্থানে চুয়েট স্কুল এন্ড কলেজ
বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে এইচএসসিতে র্শীষ স্থানে চুয়েট স্কুল এন্ড কলেজ

---আমির হামজা, রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে এবারও কোনো শিক্ষা-প্রতিষ্ঠানে শতভাগ পাসের হার নেই। ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে এমন চিত্র দেখা গেছে। কিন্তু গত বছর ২০১৮ সালের এই পরীক্ষায় তাও কোন প্রতিষ্ঠানে ছিল না শতভাগ পাস! চট্টগ্রামের শীর্ষ স্থানীয় কলেজগুলোর মধ্যে অন্যতম শিক্ষা-প্রতিষ্ঠান হচ্ছে রাউজান উপজেলার চুয়েট স্কুল এন্ড কলেজ, এবারও একজন পরীক্ষার্থী ফেল হওয়া এই কলেজ আবারোও হারিয়েছে তাঁদের শতভাগ পাসের হার। গত বছর চুযেট স্কুলকে চকম দিয়ে সেরা ফলাফলে ছিল কদলপুর স্কুল এন্ড কলেজ । গতবার তাদের মোট পরীক্ষার্থী ছিল ৪৪ জন তার মধ্যে পাস করেছেন ৪৩ জন সেই বছর তাদেও পাসের হার ছিল ৯৭.৭৩% , এবার কিস্তু তা আর হয়নি হয়েছে ফলাফল খারাপ ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র পাস করেছেন ২৬ জন আর ফেল করেছেন ২০ জন তাদের এবছর পাসের হার ৫৬.৫২%! স্থানীয় লোকজন বলেছেন গত ২০১৮ সালে যে কলেজটি সবার মুখে মূখে শুনাম ছিল এবার ফলাফল খারাপ হওয়া ‘হিসাব-সমিকর’ করেছেন নানা জন। এসএসসির পর সম্প্রতি কদরপুর কলেজ নতুন শিক্ষা প্রতিষ্ঠান হিসবে গড়ে উঠলেও লেখাপড়ার মানে উল্লেখযোগ্য হারে সইে বছর ভালো পরিবর্তন দেখা গেলেও এবার কিন্তু তাদের সুনাম অর্জন ধরে রাখতে পারেনাই। ফলাফলে এবার সবার নিছে আছেন বিনাজুরী নবীন স্কুল এন্ড কলেজ ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৭ জন আর ফেলের জাগায় স্থান পেয়েছেন ১৯ জন। গতকাল (১৭-জুলাই) ফলাফলে দেখাযায় রাউজান উপজেলার চুয়েট স্কুর এন্ড কলেজ থেকে মোট ১৬৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ১৬৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন মোট পাসের হার ৯৯.৪০% । কদরপুর স্কুল এন্ড কলেজ থেকে মোট ৪৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ২৬ জন পাসের হার ৫৬.৫২% হারে পাস করেছে। গহিরা ডিগ্রী কলেজ থেকে মোট ২৮৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ১২০ জন তাদের মোট পাসের হার ৪১.৬৭%। হাজী বাদশা মাবিয়া কলেজ থেকে মোট ১০৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৪৬ জন তাদের মোট পাসের হার ৪৩.৮১%। দেওয়ানপুর এস.কে.সেন.স্কুল এন্ড কলেজ থেকে মোট ৫৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৩৬ জন পাসের হার ৬৩.১৬%।আশালতা কলেজ থেকে ৫১ জন পরীক্ষা দিয়ে পাস করে ১৭ জন পাসের হার ৩৩.৩৩%। অগ্রসার গার্লস ডিগ্রী কলেজ থেকে মোট ১২৬ জন পরীক্ষা দিয়ে পাস করে ৫৮ জন পাসের হার ৪৬.০৩%। বিনাজুরী নবীন স্কুল এন্ড কলেজ থেকে মোট ২৬ জন অংশগ্রহণ করে পাস করে ৭ জন পাসের হার ২৬.৯২%। হয়রত ইয়াছিন শাহ পাবলিক কলেজ থেকে ১০৭জন অংশগ্রহণ করে পাস করেন ৩২ জন তাঁদের পাসের হার ২৯.৯১%। কুন্ডেশ্বরী গার্লস কলেজ থেকে মোট ৯৮ জন পরীক্ষা দিয়ে পাস করে ৫৪ জন পাসের হার ৫৫.১০%। রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মোট ৮৫৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেন ৪০১ জন , জিপিএ-৫ পেয়েছেন ৩ জন তাদের মোট পাসের হার ৪৬.৮৫%। নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মোট ৮০৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ৩৪৫ জন তাদের পাসের হার ৪২.৩৯৬%। ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মোট ৫৩৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন মোট ২২১ জন তাদের পাসের হার ৪১.৪৬%। এবিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার মো: তহীদুল তালুকদার জানান, এবার ৩২৬২ জন পরিক্ষায় অংশগ্রহণ করে সারা রাউজানে পাস করেছেন মোট ১৫২৮ জন এতে পাসের হার করেজে ৪৭% ও মাদ্রাসায় ১০০%।
কলেজরে চাইতে ফলাফলে মাদ্রাসার শিক্ষার্থীরা অনেক বেশি ভালো ফলাফল অর্জন করেছে ।


নান্দনিক মাছ ধরা পড়েছে রাউজানে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পরীরদিঘীতে পাওয়া গিয়েছে এক নান্দনিক সুন্দও বিরল প্রজাতির মাছ। উপজেলার কয়েকজন লোক ওই দিঘীতে জাল পেলে মাছ ধরতে গিয়ে, দেখ্যায় জালে বিরল প্রজাতির একটি মাছটি ও ধরা পড়েছে। গত ১৭ জুলাই বুধবার বিকালে উপজেলার কদলপুর ইউনিয়নের পরীদিঘীতে মাছ ধরতে গেলে অন্যান্য মাছের সাথে এ বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। খবর পেয়ে মাছটি দেখতে উৎসুক জনতা দোকানের পাশে ভিড় জামায়। এর আগেও রাউজানে বিভিন্ন স্থানে এই মাছটি মানুষের হাতে ধরা পড়েন। পরে মাছটি তারা পেয়ে উৎসাহ করে আবারো পুকুর বা খালে ছড়িয়ে দেন।
এবিষয়টি নিশ্চিত করেন এলাকার একশিক্ষার্থী মো.আলভীন পারভেজ।





আর্কাইভ