শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ জুলাই ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » আজও অমলিন ঝিনাইদহের ঐতিহ্য সেই ঢোল সমুদ্র দিঘির নানা কথা
প্রথম পাতা » খুলনা বিভাগ » আজও অমলিন ঝিনাইদহের ঐতিহ্য সেই ঢোল সমুদ্র দিঘির নানা কথা
সোমবার ● ২২ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজও অমলিন ঝিনাইদহের ঐতিহ্য সেই ঢোল সমুদ্র দিঘির নানা কথা

---ঝিনাইদহ প্রতিনিধি :: আজও অমলিন সেই ঢোলসমুদ্র নামে দিঘি অদ্ভুত নামের এই দিঘিটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা ঝিনাইদহে অবস্থিত। এত বড় দিঘি অত্র এলাকায় কোথাও নাই। দিঘিটির অবস্থান ঝিনাইদহ জেলা শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে পাগলাকানাই ইউনিয়নের বাড়ি বাথান গ্রামে। দিঘির চার পাশে অতি মনোরম পরিবেশ। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত মজজমাট থাকে। ঢোলসমুদ্র দিঘি-কোন ঐতিহাসিক কীর্তি না হলেও আজো জনশ্রুতির কারণে ইতিহাস হয়ে আছে। ৫২বিঘা জমির উপর দিঘিটি খনন করা হয়েছিল। খননের কারণ সম্পর্কে জনশ্রুতিতে ছড়িয়ে আছে চমকে যাওয়ার মতো উপাখ্যান। মুলত ইট জল কষ্টের জন্য খনন করা হয়েছিল। তথ্যানুযায়ী-রাজা মুকুট রায়ের আমলে এখানে একবার ভীষণ জলকষ্ট দেখা দেয়। উৎকণ্ঠা আর উদ্বেগ প্রজা মহলের চারদিকে ছড়িয়ে পড়ে। পানির অভাবে প্রজারা প্রান দিতে লাগল। বিল, বাওড়, নদী, দীঘি কোথাও পানি নেই। রাজা অত্যন্ত দুঃশ্চিন্তায় পড়লেন। পানির জন্য পূজা দিলেন। অনেক ধর্মীয়-আচার অনুষ্ঠান করলেন। কিছুতেই কিছু হলো না। অবশেষে রাজা স্থির করলেন একটা পুকুর খননের। প্রজারা অবশ্যই পানি পাবে সেখান থেকে। এমন চিন্তা করে এখানে বড় করে দিঘি খনন করা হয়। দেখতে দেখতে জলাশয় খনন শুরু হলো। অগণিত লোক কোদাল চালালো রাতারাতি খনন কাজ শেষ করতে। পুকুর গভীর হতে গভীরতর হলো, পানির দেখা নেই। কত জ্যোতিষী, কত দরবেশ এলো। কত উপদেশ পালিত হলো। কিছুতেই কিছু হলো না। রাজার ঘুম নেই। তিনি হতাশ হয়ে ভেঙ্গে পড়লেন। একদিন রাতে রাজা স্বপ্ন দেখলেন, যদি রাণী পুকুরে নেমে পূজা দেন, তবে পুকুরে পানি উঠবে। রাজা অনন্যোপায় হয়ে স্বপ্নের কথা রাণীকে বললেন। রাণী প্রজাহিতৈষী প্রস্তাব সানন্দে গ্রহন করলেন। ধূমধাম পড়ে গেল, দিনক্ষণ ঠিক হলো। ঢোল, সানাই, বাঁশি এলো। লোকে লোকারণ্য পুকুর পাড়। রাণী পূজার নৈবেদ্য নিয়ে পুকুরের পাড়ে আসলেন। ঢোল, সানাই, বাঁশী বেজে উঠলো। শঙ্খবাণী, উলুধ্বনি দিল মায়েরা। রাণী ধীরে ধীরে পুকুরে নামতে লাগলেন। শেষ পর্যন্ত তলদেশে উপস্থিতি। সহসা দেখা গেল তলা থেকে পানি উঠছে প্রবল বেগে। রাণী প্রজাদের মঙ্গল কামনা করে ঈশ্বরকে প্রনতি জানিয়ে পুকুর হতে উঠে আসতে লাগলেন। পানি দ্রুত রাণীকে গ্রাস করলো। ঢোল, কাশী, সানাই, বাঁশীর শব্দের এবং প্রজাদের আনন্দে পুকুরের দিকে কারো লক্ষ্য নেই। রাণীর সলিল সমাধি হলো। প্রাকৃতিক শোভামন্ডিত ঢোল সমুদ্র দিঘির পাড়ের চারপাশে নির্জন পরিবেশ আজো অসংখ্য পর্যটকদের আকর্ষণ। এই দিঘির টানে সারাবছর অগণিত পর্যটক আসেন। চারপাশের সবুজ প্রান্তরে মুক্ত নিঃশ্বাস নেন। স্থানীয় বাসিন্দা রইস উদ্দিন জানালেন, ঢোল সমুদ্র দিঘি দেখতে বছরের প্রায় সব সময়ই মানুষকে বেড়াতে আসতে দেখা যায়। তবে শীতকালে মানুষের ভিড় বাড়ে। এ সময় অনেকে পিকনিকের আয়োজন নিয়েও এখানে আসেন। এখানে দুরদুরান্ত থেকে মানুষ বেড়াতে বা বনভোজন করতে আসে, বেশির ভাগ দেখা যায় বিকাল হলে পরিবার পরিজনরা বেড়াতে আসে। নৌকা নিয়ে দিঘির চতুর পাশে ঘুরে আনন্দ করে থাকে। ঝিনাইদহে রাজা মুকুট রায় নামে এক প্রতাপশালী জমিদার ছিলেন। রাজা মুকুট রায়ের অনেক সৈন্য সামন্ত ছিল। কথিত আছে তিনি ১৬ হল্কা হাতি, ২০ হল্কা অশ্ব ও ২,২০০ কোড়দার না নিয়ে বের হতেন না। খাঁন জাহান আলী (রাঃ) এর মত তিনিও জলাশয় প্রতিষ্ঠায় যতœবান ছিলেন। রাস্তা নির্মাণ ও জলাশয় খনন করতে করতে তিনি অগ্রসর হতেন। ঝিনাইদহে তাঁর এমনি একটি অমর কীর্তি ঐতিহ্যবাহী পাগলা কানাই ইউনিয়নের ঢোল সমুদ্র দীঘি। দীঘিটি শতাব্দী পরিক্রমায় পানীয় জলের অফুরন্ত আঁধার হিসেবে কাজ করেছে এবং একজন পরাক্রমশালী রাজার রাজকীয় স্থাপনা সমূহের একটি স্মৃতি হিসেবে আজও টিকে আছে। ঝিনাইদহ শহরের পূর্বে বিজয়পুর ছিল রাজা মুকুট রায়ের রাজধানী। বাড়ীবাথানে রাজার প্রকান্ড গোশালা ছিল। বহু সংখ্যক গাভী ছিল বলে লোকে তাকে বৃন্দাবনের বলত। বেড়বাড়ীতে রাজার উদ্যান ছিল। রাজার কোড়াদার সৈন্যরা যেখানে নন্দ মহারাজ বসবাস করত সে স্থানের নাম কোড়াপাড়া হয়েছে। এ সমস্ত স্থান এখনও বর্তমান। রাজা মুকুট রায়ের রাজবাটির কিছুই অবশিষ্ট নেই। তবে ঢোল সমুদ্র দীঘির দক্ষিণে ক্ষয়ে যাওয়া ইটের স্তুপে কোন ঐতিহাসিক নিদর্শন লুক্কায়িত থাকতে পারে বলে পুরাতাত্ত্বিকেরা মনে করেন। ঢোল সমুদ্র দীঘিটি ঝিনাইদহের একটি আকর্ষণীয় বিনোদন স্থান। ঢোল সমুদ্র দীঘি খননের পেছনে একটি লোক শ্রুতি আছে-রাজা মুকুট রায়ের রাজত্বকালে একবার জলকষ্ট দেখা দেয়। বিল, বাওড়, নদী দীঘি-কোথাও জল ছিল না। অনন্যোপায় হয়ে রাজা দীঘি খননের সিদ্ধান্ত নেন। অগণিত লোকের দিন রাত পরিশ্রমে দীঘি গভীর হতে গভীরতর এবং চতুর্দিকে প্রশস্ত হতে লাগল। কিস্তু পুকুরে জল উঠল না। হতাশ রাজা একদিন স্বপ্ন দেখলেন যে, রাণী যদি পুকুরে নেমে পূজা দেন, তবে পুকুরে জল উঠবে। রাণী পুকুরের তলদেশে উপস্থিত হয়ে ইষ্টদেবতাকে নিবেদন করলেন পূজার অর্ঘ্য। জল ওঠা শুরু হলো। প্রার্থনা পূর্ণ হওয়ায় রাণী উপরে উঠতে শুরু করলেন। সহসা প্রবল বেগে জলরাশি উত্থিত হল। জল দেখে উদ্বেলিত পাড়ের সহজ প্রজার উৎসব-আনন্দ আর বাদ্য-বাজনার মধ্যে অলক্ষ্যে রাণী অথৈ জলরাশির গভীরে তলিয়ে গেলেন। গভীর শোকে শোকাভিভূত প্রজাগন রাজাকে রাজপুরীতে যেয়ে এই দুঃসংবাদ জানালেন। সেই স্মৃতি স্মরণে আজও লোকজন এ দীঘিকে ঢোল সমুদ্র দীঘি বলে জানে।রাজা মুকুট রায় বাড়ী বাথানের যুদ্ধে নবাবের ও পাঠান সৈন্যের মিলিত শক্তির কাছে পরাজিত হন। নবাব সৈন্যরা রাজা মুকুট রায়কে বন্দী করে রাজধানীতে নিয়ে যায়। রাজার পরিচয় জেনে নবাব তাঁকে মুক্তি দেন। কিন্তু রাজার পরিবারের সদস্যগণ রাজার অনিবার্য পরিণতি, মৃত্যু ভেবে সবাই আত্মহত্যা করেন। তাঁর কন্যার আত্মহত্যার স্থানকে কন্যাদহদু’রাণীর আত্মহত্যার স্থানকে দুসতীনের, রাজ জ্যোতিষীর আত্মহত্যার স্থানকে দৈবজ্ঞদহনামে অভিহিত করা হয়েছে, যা আজও এ নামেই পরিচিত।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)