শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ জুলাই ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দিচ্ছে না সোনালী ব্যাংক
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দিচ্ছে না সোনালী ব্যাংক
সোমবার ● ২২ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দিচ্ছে না সোনালী ব্যাংক

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহরে বেসরকারি শিক্ষরা আয়কর না দেওয়ায় জুন মাসের বেতন-ভাতা পাচ্ছেন না। আয়কর রিটর্ন দাখিল না করায় চাটমোহরের ৮৭টি বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার দেড় হাজার শিক্ষক-কর্মচারীর বেতন ভাতা প্রদান বন্ধ রেখেছেন চাটমোহর সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। ফলে ঈদের সামনে চোখে সরষে ফুল দেখছেন শিক্ষক-কর্মচারীরা। মানবতার জীবনযাপন করছে তাঁরা।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শফিকুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, উপ-কর কমিশন পাবনা থেকে পাঠানো চিঠিতে নিষেধাজ্ঞা আরোপ করায় শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে । আয়কর রিটার্ন দাখিলকারীদের কেবল বেতন-ভাতা প্রদানের কথা বলা হয়েছে উপ-কর কমিশন পাবনার ওই চিঠিতে আয়কর দাখিল করেননি যেসব শিক্ষক-কর্মচারী তাদের বেতন-ভাতা বন্ধ রাখতে বলা হয়েছে। তিনি আরো বলেন, ১৬ হাজার টাকার কম যাদের বেতন তারা বেতন তুলতে পাবে, তাদের বেতন-ভাতা বন্ধ রাখা হয়নি।

মাধ্যমিক শিক্ষক সমিতি চাটমোহর উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক তাপস রঞ্জন তলাপত্র সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বা শিক্ষকদের আয়কর রিটার্ন দাখিলের বিষয়ে আগে কোনো নোটিশ দেয়া হয়নি। ব্যাংকে বেতন তুলতে আসার পর বিষয়টি জানানো হয়। আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে উপ-কর কমিশন পাবনার সঙ্গে দেখা করেছি। তাঁকে অনুরোধ করেছি ঈদের বিষয়টি মানবিক ভাবে দেখতে। কিন্তু তিনি বলেন চিঠি দেয়া হয়েছে। এটা প্রত্যাহার করা সম্ভব না। বেতন তুলতে চাইলে আয়কর রিটার্ন দাখিল করতেই হবে।

চাটমোহর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, বিষয়টি নিয়ে উপ-কর কমিশন এবং তার উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।

ভুক্তভোগী শিক্ষকরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)