বুধবার ● ২৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » পুকুরে ডুবে রাঙ্গুনিয়াতে শিশুর মৃত্যু
পুকুরে ডুবে রাঙ্গুনিয়াতে শিশুর মৃত্যু
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিন রাজানগর ইউনিয়নের রাজারহাট এলাকার ঐতিহ্যবাহী গোলাম মোহাম্মদ জামে মসজিদের পুকুরে পড়ে মোহাম্মদ আরমান(১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ২৪জুলাই এই ঘটনা ঘটে।
সে কোদালা ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার আবদুল মালেকের ছেলে। ছয় ভাই ১ বোনের মধ্যে আরমান সবার ছোট।তাকে কুরআন হাফেজ পড়ানোর উদ্দেশ্যে ১২দিন আগে এখানে ভর্তি করানো হয় বলে জানা যায়।মসজিদের মোয়াজ্জীম আবদুল কাদের জানান, সে সকাল ৬.৪৫ মিনিটের সময় মসজিদের পুকুরে অযু করতে যায়। দীর্ঘ ১৫ মিনিট পার হওয়ার পর সে পুকুর থেকে ফিরে না আসলে আমরা গিয়ে দেখি তার নিতর দেহ ভাসছে।আরমানের আম্মা সাহানুর বেগম বিলাব ধরে কাঁদতে কাঁদতে বলেন,আরমানের খুবই ইচ্ছা ছিল এই মসজিদে পড়ে হাফেজ হওয়ার।সেই স্বপ্ন আর পূরণ হল না আরমানের। পুকুরেই কেড়ে নিল শিশু আরমানের স্বপ্ন। পরে লাশ উদ্ধার করে তার পরিবারকে জানানো হলে তার পরিবার এসে লাশ নিয়ে যায় বাড়িতে দাফন করার জন্য।





বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি