শনিবার ● ২৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ » নিজের মেয়েকে ধর্ষণকারী পিতারূপী নরপশু কাশেম খাগড়াছড়িতে আটক
নিজের মেয়েকে ধর্ষণকারী পিতারূপী নরপশু কাশেম খাগড়াছড়িতে আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলায় রামগড় উপজেলার খাগড়াবিল নোয়াপাড়া এলাকায় নিজের মেয়েকে ধর্ষণকারী প্রধান আসামী কুলাংঙ্গার পিতা আবুল কাশেম প্রকাশ শিয়াল কাশেম মামলার এক সপ্তাহ পর খাগড়াছড়ি শাপলা চত্তর থেকে আজ শনিবার ২৭ জুলাই বেলা সাড়ে ১২টার সময় আটক করে রামগড় থানা পুলিশ। এর আগে গত ২০ জুলাই মেয়ের চাচা ওমর ফারুক বাদী হয়ে মামলা করলে মেয়েকে ধর্ষণে স্বামীকে সহযোগিতা করার দায়ে এজাহারভুক্ত অপর আসামী মা মনোয়ারা বেগমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ।
রামগড় থানা অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আবদুল হান্নান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ঘটনার পর পুলিশ আসামীকে আটক করতে জোর চেষ্টার পর আজ শনিবার খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে বিশেষ কৌশলে পুলিশ আসামীকে আটক করে।
উল্লেখ্য, মায়ের সহযোগিতায় মাদরাসা পড়ুয়া নিজের ঔরশজাত মেয়েকে ধর্ষণ করে পিতারূপী এক নরপশু। গত ২ জুলাই রাতে জোরপূর্বক প্রথমবার তাকে ধর্ষণ করে। পিতার পা ধরে ক্ষমা চেয়েও ধর্ষণের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি পিতার যৌন লালসার শিকার ওই মেয়েটি। সর্বশেষ গত ১২ জুলাই গভীর রাতে ছোট ভাইবোন নিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে আবারও ধর্ষণ করতে গেলে সে তার সাথে খারাপ কাজ না করে বিষ খাইয়ে মেরে ফেলতে বলে। ধর্ষনের সময় সে চিৎকার চেঁচামেচি করতে চাইলে মা তার মুখ চেপে ধরতো। ধর্ষণের কথা প্রকাশ করলে তাকে গলাটিপে হত্যা করে লাশ বস্তায় ভরে মাটিতে পুঁতে ফেলারও ভয়ভীতি দেখাতো তার পিতা।
বিষয়টি গত ১৪ জুলাই তার চাচা ওমর ফারুককে পিতার যৌন লালসার শিকারেরর কথা জানালে বৃহস্পতিবার রাতে মেয়ে ও তার মাকে থানায় নিয়ে গেলে তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মেয়েটি একাধিকবার তার পিতার হাতে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছে। এসময় তার মাও বিষয়টি স্বীকার করেছেন। এদিকে এ ঘটনা জানাজানির পর দিনমজুর কুলাংঙ্গার পিতা পলাতক ছিলো।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা