শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ আগস্ট ২০১৯
প্রথম পাতা » কৃষি » ঝিনাইদহে এবার ৩ লাখ ৫ হাজার ৮৮ টন আমন চাল উৎপাদনের টার্গেট
প্রথম পাতা » কৃষি » ঝিনাইদহে এবার ৩ লাখ ৫ হাজার ৮৮ টন আমন চাল উৎপাদনের টার্গেট
মঙ্গলবার ● ৬ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে এবার ৩ লাখ ৫ হাজার ৮৮ টন আমন চাল উৎপাদনের টার্গেট

---ঝিনাইদহ  প্রতিনিধি :: ঝিনাইদহ জেলায় চলতি মৌসুমে ১ লাখ ৫ হাজার ৬৪৬ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত জমি থেকে ৩ লাখ ৫ হাজার ৮৮ টন চাল উৎপাদনের টার্গেট নেয়া হয়েছে। গত বছর আমন আবাদ করা হয়েছিল ১ লাখ ১ হাজার ২৫০ হেক্টর জমিতে। এছাড়া আমনের বীজতলা প্রস্তুত করা হয়েছে ১৩ হাজার ৫৮০ হেক্টর জমিতে। বর্তমানে কৃষকরা জমি প্রস্তুতির কাজে ব্যস্ত রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার ৬ উপজেলায় মোট আমন আবাদের লক্ষ্যমাত্রার মধ্যে সদরে ২৫ হাজার ৩শ হেক্টর, শৈলকুপায় ২৫ হাজার ৮৮০ হেক্টর, হরিণাকুন্ডুতে ১০ হাজার ৮শ হেক্টর, কালীগঞ্জে ১৯ হাজার ২৭৫ হেক্টর, কোটচাঁদপুরে ৬ হাজার ২৬১ হেক্টর, মহেশপুরে ১৮ হাজার ১৩০ হেক্টর জমি রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জি এম আব্দুর রউফ বলেন, ঝিনাইদহ জেলায় এ বছর একটু দেরিতে বৃষ্টি হওয়াতে এখানে একটু দেরিতে ফসল ফলবে। তাই এ বছর বর্ষা মৌসুমের ত্রথম দিকে বৃষ্টিপাত কম হওয়ায় কৃষকরা বিলম্ব করে বীজতলা তৈরি করেছে। তবে আমরা কৃষকদের সেচ ব্যবস্থার মাধ্যমে বীজতলা তৈরিতে উদ্বুদ্ধ করেছি। গত বছরের তুলনায় কৃষকরা এ বছর বেশি আমনের আবাদ করায় আমরা সন্তুষ্ট। জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগস্টের প্রথম সপ্তাহ থেকে এখানে আমন আবাদ কার্যক্রম শেষ হবে। আমাদের পক্ষ থেকে কৃষকদের সারিবদ্ধ চারা রোপণ, সুষম মাত্রায় সার প্রয়োগসহ সব ধরনের পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে কৃষকরা ফসল ঘরে তুলবেন। উপসহকারী কৃষি কর্মকর্তা শংকর মজুমদার বলেন, এখানে সাধারণত ব্রি ধান-৫১, ৫২, ৭৬, ৭৭ এবং বিআর ২২, ২৩ জাতের আমন বেশি আবাদ করা হয়। এ ছাড়া চলতি বছর ২১০টি আমনের প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে।

ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী এলাকা থেকে আন্ত:জেলা ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খড়িখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, চুয়াডাঙ্গার মহম্মদজুম্মা গ্রামের আকুল মন্ডলের ছেলে শহিদুল ইসলাম শহীদ, একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে আরিফুল ইসলাম ও ঝিনাইদহ সদর উপজেলার কুবিরখালী গ্রামের মোহম্মদ আলীর ছেলে ঝন্টু মিয়া। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, ভোরে খড়িখালী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১টি গাছকাটা করাত, ২টি হাসুয়া ও রশি। গ্রেফতারকৃতরা আন্ত:জেলা ডাকাতদলের সক্রিয় সদস্য, তাদের নামে থানায় মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রলীগের লিফলেট বিতরণ
ঝিনাইদহ :: দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধের জন্য ঝিনাইদহে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ এর নের্তৃত্বে দুপুরে সরকারি কেসি কলেজ চত্বর থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। পরে শহরের পায়রা চত্বর, সরকারি উচ্চ বিদ্যালয়েসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়। বিতরণ করা লিফলেটে ডেঙ্গু চেনার উপায়, ডেঙ্গু রোগ প্রতিরোধের উপায় ও করণীয় বিষয়ে তুলে ধরা হয়। এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, ছাত্রলীগ নেতা রেজওয়ানুল হক রিপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ পৌরসভার পক্ষ থেকে ১০ হাজার গাছের চারা বিতরণ
ঝিনাইদহ :: ‘সবুজ নগরী গড়তে আমাদের উদ্যোগ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিনামুল্যে ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সহযোগিতায় ঝিনাইদহ পৌরসভা এ গাছের চারা বিতরণ করে। মঙ্গলবার সকালে পৌরসভা চত্বরে এ গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচীতে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, নিশচা জেলা শাখার সভাপতি এ্যাড, মনোয়ারুল হক লাল, জেলা ব্রাক প্রতিনিধি শফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে রোপন করার জন্য বনজ, ফলদ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। আর সে কারণেই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার মাধ্যমে দেশের উন্নয়ন করতে সবাইকে এগিয়ে আসতে হবে। ‘বৃক্ষহীন পরিবেশ জীবন ও জীবিকা নির্বাহের জন্য হুমকিস্বরূপ। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষের ঘাটতি পূরণের লক্ষ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

ঝিনাইদহ টিটিসিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন অভিযান
ঝিনাইদহ :: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ঝিনাইদহেও ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে বেশ কয়েকজন। এ পরিস্থিতিতে ‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি, ডেঙ্গুমুক্ত দেশ চাই পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই’ এই ¯ে¬াগানকে সামনে রেখে ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)তে পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকালে টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুস্তম আলীর নেতৃত্বে টিটিসি প্রাঙ্গন পরিস্কার শুরু করা হয়। এতে অংশ নেয় প্রতিষ্ঠানটির বিভিন্ন ট্রেডের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসয়ময় অংশগ্রহণকারীরা নিজ বাড়ির আঙ্গিনায় জমে থাকা পানি পরিষ্কারসহ এডিস মশা থেকে সচেতন থাকার আহবান জানান। কর্মসূচীতে ওই প্রতিষ্ঠানের চীফ ইন্সট্রাক্টর হায়দার হোসেন, সিনিয়র ইন্সট্রাক্টর রূপালী খাতুন, প্রধান সহকারী শফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গঠনমূলক সমালোচনা আশা করেন শৈলকুপার ইউএনও
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাইফুল ইসলামের সাথে শৈলকুপা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ ও দেশপ্রেমিক। দেশের সকল স্তরের ভাল মন্দের খবর তুলে ধরেন। তিনি আরো বলেন, নতুন এসেছি, পরিবেশটাও নতুন। কর্মকান্ডে কোন ভুল ত্রুটি হলে আপনাদের গঠনমূলক সমালোচনা আশা করি। সমাজের উন্নয়নমূলক কাজ বেশি বেশি প্রচার হলে মানুষ ভাল কাজে উদ্যোগি হয়। মতবিনিময় সভায় শৈলকুপা প্রেসক্লাবের উপদেষ্টা ও বাংলাদেশ পোষ্টের সিনিয়র সাংবাদিক এবং প্রেসক্লাব সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের উপজেলা প্রতিনিধির নেতৃত্বে সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি, সাংগঠনিক সম্পাদক ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি, অর্থ সম্পাদক ও দৈনিক নওয়াপাড়া প্রতিনিধি, দপ্তর সম্পাদক ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি, নির্বাহী সদস্য ও সমকাল প্রতিনিধি, আমাদের অর্থনীতি প্রতিনিধি ও সময়ের দিগন্ত প্রতিনিধিসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৩০তম বিসিএস সম্পন্ন করে ২০১২সালে সাইফুল ইসলাম মৌলভীবাজার জেলায় নিবার্হী ম্যাজিস্ট্রেট হিসেবে চাকুরীতে প্রথম যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতিছাত্র সাইফুল ইসলামের নিবাস ময়মনসিংহের দীঘিরপাড় গ্রামে।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ