শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » ২৩ দিন পর ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল শুরু
প্রথম পাতা » গাইবান্ধা » ২৩ দিন পর ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল শুরু
বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৩ দিন পর ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল শুরু

---গাইবান্ধা প্রতিনিধি :: কাউনিয়া-গাইবান্ধা-বোনারপাড়া-সান্তাহার রুটে ২৩ দিন পর রাজধানী ঢাকার সাথে আজ বৃহস্পতিবার সরাসরি ট্রেন চলাচল চালু হয়েছে। গত ১৬ জুলাই থেকে বন্যার পানির তোড়ে গাইবান্ধার আপ স্টেশন ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়া পর্যন্ত ১ হাজার ফুট রেল লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
গত ২ আগস্ট শুক্রবার বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শন করেন এবং জরুরী ভিত্তিতে রেল লাইন মেরামতের উপর গুরুত্বারোপ করেন। সেসময় গাইবান্ধায় সাংবাদিকদের সম্মুখে ঘোষণা করেছিলেন আসন্ন ঈদুল আজহার পূর্বে ৮ জুলাই থেকে যে কোনমূল্যে উত্তরাঞ্চলের সাথে লালমনিরহাট-সান্তাহার রুটে রেল যোগাযোগ পুনঃ স্থাপিত করা হবে। অতঃপর রেল মন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত মেরামত কাজ সম্পন্ন হয় এবং তাঁর ঘোষিত নির্দিষ্ট দিন থেকেই সরাসরি ট্রেন চলাচল পুনঃ স্থাপিত হয়।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেন এবং মেরামত কাজ সার্বক্ষনিক তত্ত্বাবধান করেন। রেলওয়ে সুত্রে জানা গেছে, গাইবান্ধার আপ স্টেশন ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়া পর্যন্ত প্রায় ১ হাজার ফুট রেলের মাটি সরে গেছে। এতে করে রেলওয়ের ৫ থেকে ৬ কোটি টাকার ক্ষতি হয়।

গাইবান্ধায় পুলিশের হাত থেকে আসামি ছিনতাই : আটক-২
গাইবান্ধা :: গোবিন্দগঞ্জ উপজেলার গ্রেফতারকৃত একাধিক মামলার আসামি চিনু মিয়াকে তার সন্ত্রাসী সহযোগিরা পুলিশের হাত থেকে হাতকড়া অবস্থায় ছিনতাই করে নিয়ে গেছে। শুক্রবার রাত ১০টায় দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর সাতারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুত্রে জানা গেছে, দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর সাতারপুর গ্রামের চিনু মিয়া নাশকতা, ছিনতাই, রাহাজানি, জ্বিনের বাদশা, মাদকসহ ১৮টি মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এএসআই সাইফুল ইসলাম অভিযান চালিয়ে চিনু মিয়াকে গ্রেফতার করে হাতকড়া পড়িয়ে মোটর সাইকেলে থানায় নিয়ে আসার সময় পথিমধ্যে তার সন্ত্রাসী সহযোগি ও আত্মীয়স্বজনরা পুলিশকে ঘেরাও করে তাকে ছিনিয়ে নেয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ৩ রাউন্ড গুলি ছোড়ে এবং ছিনতাইকারি সহযোগিদের মধ্যে নুরে আলম ও তার চাচাত ভাই তাজনুরকে আটক করে। সুযোগ বুঝে হাতকড়া অবস্থাতেই চিনু মিয়াকে নিয়ে অন্যান্য সহযোগিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ আসামি ছিনতাইকারিদের ব্যবহৃত ২টি মোটর সাইকেল উদ্ধার করে। এ ঘটনায় এএসআই সাইফুল ইসলাম বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় আসামি ছিনতাই ও রাহাজানির মামলা দায়ের করেছে। এদিকে পুলিশ পলাতক আসামি চিনু মিয়াকে পুনঃরায় আটক করার জন্য ব্যাপক অভিযান শুরু করেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)