বৃহস্পতিবার ● ১৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে বিডি ক্লিন টিম এর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
মহালছড়িতে বিডি ক্লিন টিম এর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে ‘বিডি ক্লিন’ টিম এর দ্বিতীয় বারের মত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল ১৪ আগষ্ট বুধবার বিডি ক্লিন এর সকল সদস্যের উপস্থিতিতে মহালছড়ির স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ও এর চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
অভিযান শুরু করার আগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যর আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
এই কার্যক্রমে অংশগ্রহন করেন বিডি ক্লিন টিম এর মহালছড়ির উপ সমন্বয়ক কাকন কর্মকার, আলোর ফেরিওয়ালা সংগঠনের সভাপতি আলমগীর হোসেন জনি, অর্থ সম্পাদক রিপন ওঝা, বিডি ক্লিন মহালছড়ির মনিটর বিনয় ভূষণ শাস্ত্রী,চট্টগ্রাম জেলার বিডি ক্লিন এর লজিস্টিক স্বাধীন ফয়সাল এবং বান্দরবান জেলা বিডি ক্লিন এর মনিটর ফয়সাল সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।
পরিচ্ছন্নতার বার্তা সর্বত্র পৌঁছে দিয়ে মহালছড়ি উপজেলাকে খাগড়াছড়ি জেলার অন্যতম পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে বিডি ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছে বলে জানান মহালছড়ি বিডি ক্লিন এর উপ সমন্বয়ক কাকন কর্মকার।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১