শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তান-ভারত সীমান্তে গোলাগুলি : নিহত ৮ সেনা
প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তান-ভারত সীমান্তে গোলাগুলি : নিহত ৮ সেনা
বৃহস্পতিবার ● ১৫ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তান-ভারত সীমান্তে গোলাগুলি : নিহত ৮ সেনা

---কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই সীমান্তে পাকিস্তান ও ভারতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতের ৫ সেনা ও পাকিস্তানের ৩ সেনা সদস্য নিহত হয়েছে।

পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গাফুরের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন ও ডন এ তথ্য জানিয়েছে।

আজ বৃহস্পতিবার ৭৩তম স্বাধীনতা দিবসে উদযাপনের মধ্যেই এ হতাহতের খবর এলো।

পাকিস্তানের নিহত তিন সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম। তারা হলেন, নায়েক তানভির, ল্যান্স নায়েক তৈমুর ও সিপাহি রমজান।

এক টুইটবার্তায় জেনারেল গফুর লিখেছেন, জম্মু-কাশ্মীর ইস্যু আড়াল করতে ভারতীয় বাহিনী উসকানিমূলকভাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আমাদের তিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। এতে ভারতের পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক। এ ছাড়া একাধিক বাঙ্কার ধ্বংস করে দেয়া হয়েছে।

এ ঘটনার পর থেকে সীমান্তে থেমে থেমে গোলাগুলি চলছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারতে লাল কেল্লায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভারতজুড়ে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। অন্যদিকে ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ায় এ দিনটিকে ‘কালো দিন’ হিসেবে পালন করছে পাকিস্তান।

প্রসঙ্গত, পাকিস্তানের অনুরোধ ও চীনের সমর্থনে কাশ্মীরের চলমান সংকট নিয়ে রুদ্ধদ্বার বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)।

শুক্রবার (১৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টায় কাশ্মীর সংকট নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। যেখানে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন বিশ্বনেতারা।

বৈঠকের ব্যাপারে ইউএনএসসি প্রেসিডেন্ট জোয়ানা রোনেকা বলেন, খুব সম্ভবত ১৬ আগস্ট ইউএনএসসি জম্মু-কাশ্মীর নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে। বিশেষ কারণে পরিষদ বৃহস্পতিবার বৈঠকে বসতে না পারায় এটি শুক্রবার অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বর্তমানে ইউএনএসসির সভাপতির দায়িত্বে রয়েছে পোল্যান্ড। ১৫ সদস্যের অংশগ্রহণে পোল্যান্ড ওই বৈঠক পরিচালনা করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যগুলো।

এর আগে গত মঙ্গলবার নিরাপত্তা পরিষদ বরাবর লেখা এক চিঠিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরাইশি ভারতের অবৈধ সিদ্ধান্ত নিয়ে বৈঠকে বসার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার চীনও পাকিস্তানের পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বৃহস্পতি বা শুক্রবার কাশ্মীর নিয়ে বৈঠকে বসার আহ্বান জানায়।
---
এ বিষয়ে রেডিও তেহরান জানায়, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বিনিময়ে তিন পাকিস্তানি ও পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে। পাক সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর আজ (বৃহস্পতিবার) এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনী গুলি ছোড়ার পর পাকিস্তানি সেনারা পাল্টা আক্রমণ চালিয়েছে। এর ফলে পাঁচ জন ভারতীয় সেনা নিহত ও বহু আহত হয়েছে। এছাড়া ভারতীয় বাহিনীর বাঙ্কারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

তবে ভারতীয় গণমাধ্যম দেশটির সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, ভারতের কোনো সেনা প্রাণ হারায় নি।

এদিকে পাকিস্তানের আযাদ কাশ্মীরের স্থানীয় মানুষের বরাত দিয়ে আল-জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, সীমান্তে গুলির ঘটনায় দুই বেসামরিক পাকিস্তানিও প্রাণ হারিয়েছে।

ভারতের বিজেপি সরকার তাদের নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে কারফিউ জারি করার পর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক-ভারত উত্তেজনা বেড়েছে।





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)