শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » আমার ওপর আস্থা রাখুন : ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে মোদি
প্রথম পাতা » আন্তর্জাতিক » আমার ওপর আস্থা রাখুন : ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে মোদি
বৃহস্পতিবার ● ১৫ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমার ওপর আস্থা রাখুন : ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে মোদি

---জম্মু-কাশ্মীরের সাংবিধানিক ‘বিশেষ মর্যাদা’ বাতিল এবং তিন তালাক নিষিদ্ধের মাধ্যমে সরকার একের পর এক ‘সাহসী সিদ্ধান্ত’ নিচ্ছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, গত ৭০ বছরে যা হয়নি তাঁর সরকার তা ৭০ দিনে করে দেখিয়েছে।

ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে আজ বৃহস্পতিবার ১৫ আগষ্ট দিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় প্রত্যাবর্তনের ১০ সপ্তাহের মধ্যে আমরা বড় সিদ্ধান্ত নিয়েছি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে। ৩৭০ ধারা ও ৩৫এ ধারা বাতিল এবং তিন তালাক নিষিদ্ধ করা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সর্দার বল্লভভাই প্যাটেলের দেখা ‘ইউনাইটেড ইন্ডিয়া’র স্বপ্ন পূরণ করতে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে বলে তিনি জানান।

সংসদে দুই তৃতীয়াংশ ভোট পেয়ে এই বিল পাস হয়েছে একথা মনে করিয়ে প্রধা‌নমন্ত্রী বলেন, ‘‘তার মানে সকলেরই মনে এটা ছিল। কি‌ন্তু কেউ উদ্যোগটা নিতে চায়নি।”

তিনি বলেন, ‘‘যাঁরা ৩৭০ ধারাকে সমর্থন করছেন, তাঁদের কাছ থেকে দেশ জানতে চায়, যদি এটা এতই অত্যাবশ্যক এবং জীবন-পরিবর্তনশীল বলে আপনাদের বিশ্বাস, তাহলে কেন ৭০ বছরে এটা অস্থায়ী থেকে গেল? কেন আপনাদের বিপুল জনসমর্থনকে কাজে লাগিয়ে একে স্থায়ী করলেন না?”
নরেন্দ্র মোদি

স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রী জানান, ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ নামক একটি নতুন সামরিক পদ তৈরি করতে যাচ্ছে সরকার। এই পদে বহাল ব্যক্তি তিনটি সামরিক বিভাগেরই প্রধান হিসেবে গণ্য হবেন। তিন বাহিনীর সমন্বয়ে কাজ করবে ‘চিফ অব ডিফেন্স’। এ ছাড়া ভারতীয় স্থল বাহিনী, নৌ সেনা ও বিমানবাহিনীর আধুনিকীকরণ করা হবে বলেও জানান মোদি।

মোদি বলেন, “সরকারের কর্মকাণ্ড ভারতবাসীকে বারবার চমকে দিয়েছে। আমার ওপর আস্থা রাখুন।”

তিনি আরো বলেন, “আগামী দিনে সন্ত্রাসবাদ দমনে সরকার একের পর এক কড়া পদক্ষেপ নেবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ এক হয়ে লড়াই করছে। কোনোভাবে কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে মদদ দেয়া যাবে না।”

ভারতের স্বাধীনতা দিবসে ষষ্ঠবারের মতো ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন সরকার গঠনের পর এটাই ছিল তাঁর প্রথম ভাষণ। লালকেল্লায় আসার আগে রাজঘাটে মহাত্মা গান্ধির উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন নরেন্দ্র মোদি। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকেও সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে‌ন তিনি।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ