শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » কৃষি » পাটের ভাল দাম পেয়ে কৃষকের মুখে হাঁসি
প্রথম পাতা » কৃষি » পাটের ভাল দাম পেয়ে কৃষকের মুখে হাঁসি
শুক্রবার ● ৩০ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাটের ভাল দাম পেয়ে কৃষকের মুখে হাঁসি

---পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলায় এবছর পাটের বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি হাট বাজারে পাটের বাজারও বেশ ভালো দাম। চাটমোহর পৌর সভার নতুন বাজার হাটে, রেলবাজার (অমৃত্তকুন্ড) হাটে, মির্জাপুর হাটে সরোজমিনে গিয়ে দেখা গেছে প্রচুর পরিমানে পাটের আমদানি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, এ বছর জেলার ৯টি উপজেলায় ১৫ হাজার ৫২৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ইতোমধ্যে পাট কাঁটা জাগ দেওয়া, ধোয়া এবং শুকানোর পাশাপাশি বেচাকেনা শুরু হয়েছে। তবে উপজেলায় পাট ধোয়া শ্রমিক সংকট দেখা দিয়েছে।

চাটমোহর উপজেলা মথুরাপুর ইউনিয়নের জবেরপুর গ্রামের পাট চাষি আব্দুল গণি বলেন, এ বছর তিনি সাড়ে চার বিঘা জমিতে পাটের আবাদ করেছেন। এখন বাজারে নি¤œমানের যেটা তার দাম ১৫০০ থেকে ১৫০০ টাকা মণ দর, ভালো মানের ১৬০০ টাকা থেকে ১৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। আর একটু দাম পেলে, আর একটু ভালো হতো।
উপজেলার বিলচলন ইউনিয়নের চড়পাড়া গ্রামের পাট চাষি নজরুল ইসলাম বলেন, আমি ৪ বিঘা জমিতে পাট চাষ করেছি। এক একর জমিতে ৩০ থেকে ৪০ মন পাট উৎপাদন হচ্ছে। এবছর অধিকাংশ জমিতে পাটের ভাল ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে ১০ থেকে ১২মন পাট উৎপাদক হয়। যা গত বছরের চেয়ে এবছর বেশি উৎপাদন হচ্ছে। এছাড়াও পাটের বাজারও বেশ ভাল। তবে বর্তমানে উপজেলার হাট বাজারে প্রতি মন পাট বিক্রি হচ্ছে ১৮শ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। কিন্তু শ্রমিক সংকটের কারণে চাষিরা যথা সময়ে পাট ধুয়ে ঘরে তুলতে পারছে না।

একই গ্রামের সাইফুল মেম্বর বলেন, এবছর আমি ৫ বিঘা জমিতে পাট আবাদ করেছি। কিন্তু শ্রমিক সংকটের কারণে পাট ধুয়া ব্যাহত হচ্ছে। শ্রমিককে প্রতিদিন ৫ থেকে ৬শ টাকা মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছেনা। তবে পুষিয়ে যাচ্ছে পাটের দাম ভালো বলে।

ছোটগুয়াখড়া গ্রামের পাট চাষি জয়নাল হোসেন বলেন, তিনি এবার তিন বিঘা জমিতে পাট চাষ করেছেন। পাট কাটতে শ্রমিকরা বিঘা প্রতি দেড় হাজার থেকে দুই হাজার টাকা করে নিচ্ছে। জাগ দিতে প্রতি আঁটি দুই টাকা ও ধুতে প্রতি আঁটি তিন টাকা করে নিচ্ছেন। শুরু থেকে ঘরে তোলা পর্যন্ত প্রতি বিঘা পাট চাষে ১৫ হাজার টাকা খরচ হয়। পাট হয় ১০ থেকে ১২ মণ। এখন পাটের যে বাজার মূল্য আছে, তাতে কিছুটা লাভ থাকবে। বাজার পড়ে গেলে লাভ থাকবে না।
উপজেলা কৃষি অফিসার হাসান রশীদ হোসাইনী বলেন, এ বছর পাটের দামও ভালো আছে। তবে কিছু কিছু এলাকায় পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে চাষিরা সমস্যায় পড়েছেন। বর্তমানে শ্রমিকরা কাজের প্রতি উদাসিনতা হয়ে পড়েছে। তারা অটোবাইক ও ভ্যান সহ বিকল্প কর্মকরে জীবিকা নির্বাহ করছে। তিনি আরো বলেন গত বছরের চেয়ে এবছর বেশি পাট আবাদ হয়েছে।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ