শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
শুক্রবার ● ৩০ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

---গাইবান্ধা প্রতিনিধি :: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক লীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দুঃস্থদের খাবার বিতরণ করা হয়।
কৃষক লীগ জেলা সভাপতি হাসান মাহমুদ সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক কুমার পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা আ’লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস্-উল আলম হীরু। সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, রনজিৎ বক্সী সূর্য্য, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা আ’লীগ সভাপতি রেজাউল করিম রেজা, শহর আ’লীগ সভাপতি পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন।
এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একেএম জাহাঙ্গীর আলম, খায়রুল ইসলাম, মোস্তাক আহমেদ রঞ্জু প্রমুখ।

গাইবান্ধায় মৎস্য চাষ উন্নয়ন কর্মসূচি

গাইবান্ধা :: রংপুর বিভাগ মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দুটি বিলে মাছ চাষ সম্প্রসারণে পোনা মাছ অবমুক্ত করণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় ওই উপজেলার কাঠুর বিলে আড়াই হাজার কেজি এবং কুচনির বিলেও আড়াই হাজার কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এসব পোনা থেকে ৫০ মে. টন বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।
পোনা মাছ অবমুক্ত করণ উপলক্ষে বৃহস্পতিবার কাঠুর বিল ও কুচনির বিলের পাড়ে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক মো. লতিফুর রহমান। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম টলস্টয়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগ মৎস্য উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আতাউর রহমান খান, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দাইয়ান প্রমুখ।





আর্কাইভ