শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে আইন-শৃংখলা কমিটি সভা
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে আইন-শৃংখলা কমিটি সভা
সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে আইন-শৃংখলা কমিটি সভা

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা আজ সোমবার সকালে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার উন্নয়ন ও অগ্রগতির জন্য নানাবিধ সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলাকে আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ও উপজেলাকে সম্পূর্নরুপে মাদকমুক্ত করতে উপজেলাবাসীকে মাদক ব্যবসায়ীদের তথ্য পুলিশকে দেওয়ার আহবান করা হয়।
সভায় বক্তারা, উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে উপজেলার দেওকলস ও দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণার, তদন্ত সাপেক্ষে রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের বাসিন্দা জেল পলাতক মাদক সম্রাট তবারক আলী ওরফে ইয়াবা সুমন ও তার স্ত্রী সাদক সম্রাজ্ঞী সাবিনা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের, দ্রুত সময়ের মধ্যে ময়লা-আবর্জনা ফেলার নির্দিস্ট স্থান নির্ধারণ ও বাসিয়া নদীর দুই মুখসহ পুনঃখনন কাজ সম্পন্ন করার উদ্যোগ গ্রহনের, অবৈধ দখলদার কিংবা লিজ বিহীনস্থানে কাউকে বিদ্যুৎ সংযোগ বা মিটার প্রদান না করার, হাবড়া বাজারে বার বার উচ্ছেদের পরও পাবলিক শৌচাগারের রাস্তা দখলকারী ছত্তিস গ্রামের লিয়াকত আলীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের এবং উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার কমিটিতে থাকা সাজাপ্রাপ্ত আসামী বা বহিরাগতদের বাদ দেওয়ার কিংবা নতুন করে কেউ যাতে ডুকতে না পারে সে দিকে লক্ষ্য দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয় সভায়।
সম্প্রতি সিলেট জেলার শ্রেস্ট সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হওয়ার বিশ্বনাথের সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা’কে সভার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। এসময় সম্প্রতি সাজাপ্রাপ্ত পলাতক আসামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি মোকাব্বির খান অংশগ্রহন করার অনেক বক্তাই দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণার পরও অবৈধপন্থায় সংগ্রহ করা সিলেট সিটি কর্পোরেশনের জন্মনিবন্ধন কার্ড দিয়ে চলমান বাল্যবিবাহ বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহন করতে সভার সভাপতির কাছে জোর দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মূসা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, আশিক আলী, উপজেলা হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, বিশ্বনাথ সরকারি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) মানিক মিয়া, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবির।
এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, খাজাঞ্চী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, সাংবাদিক রোহেল উদ্দিন, উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষণ কর্মকর্তা পারভেজ খান প্রমুখ।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ