সোমবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে আত্মসাতের দায়ে যুবলীগ নেতা ক্যচিং অং মারমা গ্রেফতার
বান্দরবানে আত্মসাতের দায়ে যুবলীগ নেতা ক্যচিং অং মারমা গ্রেফতার
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে অগ্রণী ব্যাংকের ঋণের টাকা আত্মসাতের অভিযোগে বান্দরবান সদর উপজেলা যুবলীগের সভাপতি ক্যচিং অং মারমাকে গ্রেফতার করেছে দুদক। আজ সোমবার ১৬ সেপ্টেম্বর সকালে বান্দরবানে চট্টগ্রাম ২ দুদক সজেকা এর উপ-পরিচালক মো. জাফর সাদেক সিবলীর নেতৃত্বে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আটকের সময় বান্দরবান অগ্রণী ব্যাংকের সহ-মহা ব্যবস্থাপক বিজয় বড়ুয়া, পুলিশ ও দুদকের একটি দল উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দুদকের উপ-পরিচালক মো. জাফর সাদেক সিবলী জানান, গত ২০১১-১২ ও ২০১২-১৩ সালে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ডলুপাড়া, বাকীছড়াসহ আদা ও হলুদ চাষীদের কাছে ঋণ বিতরণের নামে প্রতারণার মাধ্যমে নিবারন চন্দ্র তঞ্চঙ্গ্যাসহ আরো কয়েকজন মিলে মোট ২৮ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করেন। সেখান থেকে চাষীদের মাত্র ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করে বাকি ২৭ লাখ ৭০ হাজার টাকা জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে আত্মসাতের অভিযোগ উঠে তাদের কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনাটি অনুসন্ধান করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক।
প্রসঙ্গত, গত (২১জুলাই) চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের বাসা থেকে অগ্রণী ব্যাংক বান্দরবান বাজার শাখার সাবেক ম্যানেজার নিবারন চন্দ্র তঞ্চঙ্গ্যাকে(৫৯) গ্রেপ্তার করে দুদক। এর পর তার স্বীকারোক্তিতে ক্যাচি অং মারমার নাম উঠে আসলে আজ তাকে গ্রেফতার করা হয়।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)