শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » ধর্ষণের পর থানায় বিয়ে : সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
প্রথম পাতা » পাবনা » ধর্ষণের পর থানায় বিয়ে : সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
সোমবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষণের পর থানায় বিয়ে : সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

---পাবনা প্রতিনিধি :: পাবনা সদর থানায় ধর্ষণের শিকার গৃহবধূর সঙ্গে ধর্ষকের বিয়ের ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশে গঠিত তদন্ত কমিটি।

গতকাল রবিবার রাতে পাবনার ডিসি কবীর মাহমুদ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় ডিসির কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ।

ডিসি কবীর মাহমুদ জানান, জেলা সদরের দাপুনিয়ায় এক গৃহবধূকে অপহরণের পর চারজন গণধর্ষণ করে। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ দিতে গেলে মামলা না নিয়ে এক ধর্ষকের সঙ্গে বিয়ে দেয়া হয়। গণমাধ্যমে প্রকাশিত এ খবরের সত্যতা জানতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয় মন্ত্রী পরিষদ বিভাগ।
তিন সদস্যের তদন্ত দল বৃহস্পতিবার থেকে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিটি বিষয় অনুসন্ধান করে পালাক্রমে ধর্ষণ, মামলার আলামত নষ্ট ও ওসির নির্দেশে থানায় বিয়েসহ প্রতিটি ঘটনার সত্যতা পেয়েছে। রবিবার রাতেই এ তদন্ত প্রতিবেদন মন্ত্রী পরিষদ বিভাগে পাঠিয়েছেন ডিসি।

ডিসি আরো জানান, তদন্ত প্রতিবেদনে চারটি পর্যবেক্ষণ ও দুটি মতামতের মাধ্যমে পুরো বিষয়টির সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। তবে, কোনো সুপারিশ দেয়া হয়নি। এ ব্যাপারে মন্ত্রী পরিষদ বিভাগ পরবর্তী ব্যবস্থা নেবে।
৯ আগস্ট রাতে পাবনার যশোদল গ্রামের রাসেল আহমেদ চার সহযোগী নিয়ে গৃহবধূকে অপহরণ করে। ওই গৃহবধূকে টানা চার দিন অজ্ঞাত স্থানে রেখে পালাক্রমে ধর্ষণ করে তারা। ভুক্তভোগী গৃহবধূ কৌশলে পালিয়ে স্বজনদের বিষয়টি জানালে ৫ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত মেলে। পরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ রাসেলকে আটক করে। তবে মামলা নথিভুক্ত না করে স্থানীয় চক্রের মাধ্যমে আগের স্বামীকে তালাক ও অভিযুক্ত রাসেলের সঙ্গে ভুক্তভোগীকে বিয়ে দেয়া হয়। এতে কয়েকজন পুলিশ কর্মকর্তা জড়িত বলে অভিযোগ উঠে ।

কর্মস্থলে এসে প্রাণ দিলেন ঝাড়ুদার

পাবনা প্রতিনিধি  :: পাবনা সদর উপজেলার প্রাণি সম্পদ কর্মকর্তার অফিস থেকে এক ঝাড়ুদার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকালে শহরের লাইব্রেরি বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা ঈশ্বরদীর চর গড়গরি গ্রামের তুজাম উদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলার প্রাণি সম্পদ অফিসের চুক্তিভিত্তিক ঝাড়ুদারের চাকরী করতেন।

পাবনা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল ইসলাম বলেন, প্রতিদিনের মত সকালে সেলিম ঝাড়ুদিতে এসে বাইরে থেকে গেটে তালা দিয়ে ভেতরে যান। পরে সকাল ৯টায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এসে সিঁড়ির রেলিংয়ের সঙ্গে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। তবে তার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
পাবনা সদর থানার ওসি তদন্ত আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর  হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)